বিশেষ সংবাদ

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয় সুরভীকে

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ছবি: সংগৃহীত


অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা তাহরিমা জামান সুরভীকে ৫০ কোটি টাকা চাঁদাবাজির মামলার ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম। আজ রবিবার (৪ জানুয়ারি) বেলা ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি।ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৪ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তুলে নেয় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে মামলাটি করেছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়। বিপুল পরিমাণ চাঁদাবাজির অভিযোগের কারণে প্রথমে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও ধীরে ধীরে বের হতে থাকে ঘটনার প্রকৃত চিত্র। এ নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও।

রবিবার ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী নেতা মঈনুল ইসলাম লিখেছেন, ‘জুলাই বিপ্লবের ফ্রন্টলাইনার সুরভীর মামলার আইনজীবীর সঙ্গে কথা বলে যে তথ্যগুলো জানলাম, তা অত্যন্ত উদ্বেগজনক। মামলার বাদি সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি ছবি দেখিয়ে নিজেকে তাঁর ‘সন্তানতুল্য’ ও অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। এই পরিচয়ের সূত্র ধরে তিনি তাহরিমা জামান সুরভীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। সুরভী বিভিন্ন প্রোগ্রামে ভোকাল ভূমিকা রাখতেন, এই সূত্রে তাঁর সঙ্গে যোগাযোগ মেইনটেইন করেন।’তিনি লেখেন, ‘এক পর্যায়ে নাঈমুর রহমান দুর্জয় সুরভীকে কুপ্রস্তাব দেন এবং কক্সবাজার যাওয়ার অফার দেন। সুরভী তা ডিনাই করে এবং বিষয়টি ফেসবুকে প্রকাশ করে প্রতিবাদ জানায়। এতে নাঈমুর রহমান দুর্জয়ের ইগোতে আঘাত লাগে। পরবর্তীতে গাজীপুরে হাদি ভাইয়ের (শরিফ ওসমান হাদি) হত্যার বিচারের দাবিতে আয়োজিত একটি কর্মসূচিতে সুরভী ওই সাংবাদিককে দেখতে পেয়ে ভুয়া স্লোগান দেয়। এর জের ধরে ওই সাংবাদিক সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে সুরভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির ভুয়া সংবাদ প্রকাশ করান, যা মামলাতেও উল্লেখ নেই।’


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

১৫ দিন আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

১ মাস আগে


চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ

ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...

১ মাস আগে


সাভারে মাদরাসায় শিক্ষার্থীদের মারামারিতে এক কিশোরের মৃত্যু
সাভারে মাদরাসায় শিক্ষার্থীদের মারামারিতে এক কিশোরের মৃত্যু

হেমায়েতপুর এলাকায় একটি মাদরাসায় দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় মো. গোলাম রহিম (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ভাই মো. রাব্বি জানান,

১ মাস আগে

Dr.Mahfuzul Alom