সারাদেশ

দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বিশাল বাঘাইড়

অনলাইন ডেস্ক

১৬ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ৬০ হাজার টাকার বেশি দামে।

রোববার (২৪ মে) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটসংলগ্ন কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল হালদার–এর জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, খলিল হালদার সঙ্গীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে পদ্মায় মাছ ধরতে যান। কয়েকবার জাল ফেলেও মাছ না পেলেও ভোররাতের দিকে শেষবার জাল তুলতেই বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়তে বিক্রির জন্য আনা হয়।

ওজনে মাছটির ওজন হয় ৩৫ কেজি ৮০০ গ্রাম। পরে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৬০ হাজার ৮৬০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

সম্রাট শাহজাহান শেখ জানান, পরে তিনি অনলাইনে যোগাযোগের মাধ্যমে কাতারপ্রবাসী এক ক্রেতার কাছে মাছটি প্রতি কেজি ১ হাজার ৮৫০ টাকা দরে মোট ৬৬ হাজার ২৩০ টাকায় বিক্রি করেন। মাছটি ক্রেতার গ্রামের বাড়ি সিলেট–এ পাঠানো হচ্ছে।

খলিল হালদার বলেন, “রাতে কয়েকবার জাল ফেলেও মাছ পাইনি। শেষবার জাল ফেলতেই এত বড় মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রি করে এবারের ঈদ ভালোভাবে কাটাতে পারব।”

মাহবুব উল হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাইড় মাছ ধরা নিষিদ্ধ হলেও মৎস্য আইনে এ বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা নেই। তিনি জেলেটিকে ভাগ্যবান উল্লেখ করে বলেন, এত বড় বাঘাইড় খুব কমই ধরা পড়ে।

Dr.Mahfuzul Alom