ইসলামপুর সরকারি কলেজে টিন বিক্রির অভিযোগে দুই ছাত্রদল নেতা বহিষ্কার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ-এর ছাত্রাবাসের রান্নাঘরের টিন বিক্রির অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। অভিযোগের প্রেক্ষিতে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগ ও সংশ্লিষ্টদের বক্তব্য
অব্যাহতি পাওয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির খান অভিযোগ অস্বীকার করে বলেন, লিখিত আবেদনের ভিত্তিতে কলেজ ফান্ডে ১০ হাজার টাকা জমা দিয়ে রান্নাঘরের টিন কেনা হয়েছে। খুলে বিক্রি করার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, নিলাম ছাড়া বিক্রি করেছে কলেজ কর্তৃপক্ষ, দায় তাদের।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী বলেন, রান্নাঘরের মালামাল নেওয়ার জন্য দুই ছাত্রনেতা আবেদন করেছিলেন। বিষয়টি দেখভালের জন্য হোস্টেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তবে নিলামে বিক্রির নিয়ম অনুসরণ করা হয়েছে কি না-এ প্রশ্নে তিনি স্পষ্ট জবাব দিতে পারেননি।
হোস্টেল সুপার হাফিজুর রহমান প্রথমে দাবি করেন, ছাত্রনেতারা টাকা ছাড়াই মালামাল নিয়ে গেছেন। পরে তিনি জানান, লিখিত আবেদনের পর ১০ হাজার টাকায় মালামাল বিক্রি করা হয়েছে। নিলামের বিষয়ে তিনি বলেন, অধ্যক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা চললেও কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত
রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার বর্বরোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত, যার মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।সোমবার (১ জুন ২০২৬) কাঠগড়ায় দাঁড়িয়ে প্রধান আসামি সোহেল রানা উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আমি ধর্ষণ
১ দিন আগে
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবককে আটকের দাবিতে স্থানীয় বাসিন্দারা একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।জানা...
১২ দিন আগে
দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী-কে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।সোমবার (১৮ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার...
১৫ দিন আগে
বসুন্দিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রতিবেশীকে হত্যার হুমকি
যশোর সদরের বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের ইয়াবা ও গাজা বিক্রেতা কাজী মিথুন (৪৫) এবং তার স্ত্রী হীরা খাতুনের এর বিরুদ্ধে প্রতিবেশী শেখ শিহাব উদ্দিনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।হুমকির ঘটনায় শেখ শিহাব উদ্দিন বাদী হয়ে কাজী মিথুন ও তার স্ত্রী হীরা খাতুনের নামে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। একই দিনে কোতোয়ালি...
১৫ দিন আগে
