সারাদেশ

কোরবানির মৌসুমে বিমানে করে ঢাকায় আসতেছে সৈয়দপুরের কসাইরা

অনলাইন ডেস্ক

১৮ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা–য় কোরবানির পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের কাজে অংশ নিতে প্রস্তুতি নিয়েছেন সৈয়দপুর–এর শতাধিক কসাই। দক্ষতা ও অভিজ্ঞতার কারণে প্রতিবছরের মতো এবারও তাদের চাহিদা বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।

পশু জবাই, চামড়া অক্ষত রেখে ছাড়ানো, মাংস টুকরো করা এবং ভাগ-বাঁটোয়ারার কাজে পারদর্শী এসব কসাইয়ের কেউ ট্রেন ও বাসে, আবার কেউ বিমানে করে ঢাকায় যাচ্ছেন। সৈয়দপুরে বিমানবন্দর থাকায় অনেকে ঈদের আগের দিন বিমানের টিকিটও কেটে রেখেছেন।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতি–র সভাপতি নাদিম কোরাইশি বলেন, “এবার ঈদের আগের দিন ১০ জনের একটি দল নিয়ে বিমানে ঢাকায় যাব। ইতোমধ্যে টিকিট কাটা হয়েছে। দলটিকে ভাগ করে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করার পরিকল্পনা রয়েছে।”

তিনি জানান, তাদের পরিবারে বহু প্রজন্ম ধরেই ঢাকায় গিয়ে কোরবানির কাজ করার প্রচলন রয়েছে। ছোটবেলা থেকেই তারা পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজ শিখে বড় হয়েছেন।

সৈয়দপুরের গোলাহাট এলাকার কসাই সুলতান বলেন, “মাসখানেক আগেই ঢাকার অনেক পরিবার বুকিং দিয়ে রাখেন। আমি তিনজনের একটি দল নিয়ে বিমানে ঢাকায় চলে এসেছি।”

তিনি জানান, সাধারণত প্রতি হাজার টাকায় ২০০ টাকা হারে চুক্তি হয়। অর্থাৎ এক লাখ টাকার গরু জবাই ও মাংস প্রস্তুতের জন্য কসাই দল প্রায় ২০ হাজার টাকা পারিশ্রমিক পেয়ে থাকে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের তিন দিনে ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করে সৈয়দপুরের কসাইরা সম্মিলিতভাবে প্রায় ২০ লাখ টাকার বেশি আয় করেন। দক্ষতা, দ্রুততা এবং পরিচ্ছন্নভাবে কাজ করার কারণে রাজধানীতে তাদের আলাদা সুনাম তৈরি হয়েছে।

Dr.Mahfuzul Alom