মেহজাবীন ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে হুমকি মামলার শুনানি পিছিয়েছে
অনলাইন ডেস্ক
হুমকি ও ভয় দেখানোর অভিযোগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে করা মামলার বিষয়ে জবাব দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১২ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির জবাব দাখিলের দিন নির্ধারিত থাকলেও সংশ্লিষ্ট আদালতের বিচারকের বদলির কারণে এদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে আদালত আদেশক্রমে মামলাটি মুলতবি রেখে নতুন তারিখ নির্ধারণ করেন।
আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, সংশ্লিষ্ট আদালতের বিচারক সম্প্রতি অন্যত্র বদলি হওয়ায় নির্ধারিত তারিখে শুনানি সম্ভব হয়নি। বিচারক অনুপস্থিত থাকায় মামলার কার্যক্রম স্থগিত থাকে এবং আদালতের প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী শুনানির জন্য ১২ জানুয়ারি তারিখ ধার্য করা হয়। নতুন বিচারক যোগদানের পর মামলার নথিপত্র পুনরায় উপস্থাপন করে শুনানি নেওয়া হবে।
আদালত নতুন নির্ধারিত তারিখে মামলার সব পক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সন্ধ্যায় আত্মসমর্পণ করে জামিন পান মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরী। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা হক তানিয়া তাঁদের জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদী আমিরুল ইসলাম মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হওয়ার জন্য ২৭ লাখ টাকা প্রদান করেন। তবে দীর্ঘ সময় পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে তাকে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।
বাদীর অভিযোগ, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইলে পরে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে মেহজাবীন, তাঁর ভাই এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন তাকে গালাগালি করেন এবং হত্যার হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।
এ ঘটনায় আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় মামলাটি দায়ের করেন।
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায়, সাক্ষ্য দিতে আদালতে বাবা আব্দুল হান্নান
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।আজ মঙ্গলবার (২ জুন২০২৬) সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল
১২ ঘন্টা আগে
কারাগারে অসুস্থ হয়ে সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফের মৃত্যু
সাতক্ষীরা জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৫ মে ২০২৬) দিবাগত রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত অ্যাডভোকেট আব্দুল লতিফ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন।সাতক্ষীরা
৮ দিন আগে
ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ঝিনাইদহ জেলা ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেফতারের পর আদালত থেকে জামিন পেয়েছেন।সোমবার সকালে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেফতার করে
৮ দিন আগে
রামিসা হত্যা মামলায় আজই চার্জশিট দিচ্ছে পুলিশ
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ রোববার (২৪ মে) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিচ্ছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান সকালে গণমাধ্যমকে জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়া গেছে। কিছু...
৯ দিন আগে
