অপরাধ

ওসমান হাদি হত্যা মামলার বিচার বিলম্বের কারণ জানালেন আসিফ নজরুল

অনলাইন ডেস্ক

২ মাস আগে


ওসমান হাদি হত্যা মামলার বিচার বিলম্বের কারণ জানালেন আসিফ নজরুল

ছবি: সংগৃহীত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের বিচার বিলম্বের কারণ ব্যাখ্যা করেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওসমান হাদি ছিলেন গণমানুষের অত্যন্ত প্রিয় মুখ এবং অনেকেই তার হত্যার দ্রুত বিচার দাবি করেছিলেন। তিনি সরকারে থাকা অবস্থায় এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার উদ্যোগের কথাও উল্লেখ করেন।

আসিফ নজরুল জানান, চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। তবে মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে আদালতে নারাজি আবেদন করেন। এ ধরনের পরিস্থিতিতে আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহণ করে সরাসরি বিচার শুরু করা সাধারণত সমীচীন নয়।

তিনি বলেন, আদালত তাই মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ-কে নির্দেশ দিয়েছে। কিন্তু সেই তদন্ত এখনো শেষ হয়নি, ফলে বিচার কার্যক্রমও শুরু করা যায়নি।

সাবেক আইন উপদেষ্টা আরও বলেন, সিআইডির তদন্ত শেষ হয়ে নতুন অভিযোগপত্র দাখিল হলে এবং তাতে আর কোনো নারাজি না এলে বিচার কার্যক্রম শুরু হতে পারে। তবে তদন্তে ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে আবারও নারাজি আবেদন হতে পারে, যা বিচার প্রক্রিয়াকে আরও পিছিয়ে দিতে পারে।

তিনি উল্লেখ করেন, আদালত চাইলে বাদীর নারাজি আবেদন অগ্রাহ্য করেও বিচার শুরু করতে পারে। তবে এতে বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্কের আশঙ্কা থাকে।

পোস্টে আসিফ নজরুল বলেন, তদন্ত ও বিচার প্রক্রিয়া অনেক সময় সাধারণ মানুষের ধারণার চেয়ে জটিল হয়ে থাকে। তবে সংশ্লিষ্ট সবার সদিচ্ছা থাকলে বিচার প্রক্রিয়ার বিলম্ব কমানো সম্ভব এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা যেতে পারে।


প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত
প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার বর্বরোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত, যার মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।সোমবার (১ জুন ২০২৬) কাঠগড়ায় দাঁড়িয়ে প্রধান আসামি সোহেল রানা উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আমি ধর্ষণ

১ দিন আগে


চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবককে আটকের দাবিতে স্থানীয় বাসিন্দারা একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।জানা...

১২ দিন আগে


দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে
দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী-কে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।সোমবার (১৮ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার...

১৫ দিন আগে


বসুন্দিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রতিবেশীকে হত্যার হুমকি
বসুন্দিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রতিবেশীকে হত্যার হুমকি

যশোর সদরের বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের ইয়াবা ও গাজা বিক্রেতা কাজী মিথুন (৪৫) এবং তার স্ত্রী হীরা খাতুনের এর বিরুদ্ধে প্রতিবেশী শেখ শিহাব উদ্দিনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।হুমকির ঘটনায় শেখ শিহাব উদ্দিন বাদী হয়ে কাজী মিথুন ও তার স্ত্রী হীরা খাতুনের নামে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। একই দিনে কোতোয়ালি...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom