আইন-আদালত

প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে বক্তব্য: নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক

১৪ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


নাসীরুদ্দীন পাটওয়ারী–কে প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি পাঠিয়েছেন এ কে এম আজিজুল হক খান।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন, যা দেশের বহু মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশ প্রেরণকারী নিজেও এ বক্তব্যে মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া, ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের সূত্র ধরে নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি–এর জুবেদ আলী ভবনের ৮৫ নম্বর কক্ষের ঠিকানা উল্লেখ করা হয়েছে।

Dr.Mahfuzul Alom