সর্বশেষ খবর

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

ছবি: সংগৃহীত


শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মারা গেছেন। চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার (২৮ জানুয়ারি) রাতে তাঁর মৃত্যু হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টা ২০ মিনিটে মাওলানা রেজাউল করিম মারা যান। রাত ১০টার দিকে দলটির পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। তাঁর মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি শ্রীবরদীর ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান (বাদল) অভিযোগ করে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এর আগে বুধবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন কর্মী-সমর্থক আহত হন। এ সময় সংবাদ সংগ্রহকালে দু’জন সাংবাদিক আহত হন এবং তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....

১ মাস আগে


খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক

রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা

২ মাস আগে


মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা

রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা

২ মাস আগে


নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা মির্জা আব্বাসের
নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা মির্জা আব্বাসের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী

২ মাস আগে

Dr.Mahfuzul Alom