অপরাধ

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৬ মাস আগে


টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় যে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বহু ব্যক্তি টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার রাত ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিচে অবস্থানরত মোট ২৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ গমনের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগর পথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করে আসছিল।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের শনাক্ত ও আটক করার লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,
মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

স্বাক্ষরিত/-
সিয়াম-উল-হক
লেফটেন্যান্ট কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড

 


প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত
প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার বর্বরোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত, যার মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।সোমবার (১ জুন ২০২৬) কাঠগড়ায় দাঁড়িয়ে প্রধান আসামি সোহেল রানা উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আমি ধর্ষণ

১ দিন আগে


চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবককে আটকের দাবিতে স্থানীয় বাসিন্দারা একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।জানা...

১২ দিন আগে


দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে
দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী-কে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।সোমবার (১৮ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার...

১৫ দিন আগে


বসুন্দিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রতিবেশীকে হত্যার হুমকি
বসুন্দিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রতিবেশীকে হত্যার হুমকি

যশোর সদরের বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের ইয়াবা ও গাজা বিক্রেতা কাজী মিথুন (৪৫) এবং তার স্ত্রী হীরা খাতুনের এর বিরুদ্ধে প্রতিবেশী শেখ শিহাব উদ্দিনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।হুমকির ঘটনায় শেখ শিহাব উদ্দিন বাদী হয়ে কাজী মিথুন ও তার স্ত্রী হীরা খাতুনের নামে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। একই দিনে কোতোয়ালি...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom