রাজনীতি

১০ দলীয় জোটে ফের যুক্ত হলো লেবার পার্টি ১১ দলে রূপান্তর

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


১০ দলীয় জোটে ফের যুক্ত হলো লেবার পার্টি ১১ দলে রূপান্তর

ছবি: সংগৃহীত


জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এতে করে জোটটি আবারও ১১ দলীয় জোটে রূপ নিয়েছে।

শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ১০ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে লেবার পার্টির যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এটিএম মা‘ছুম বলেন, “আমরা ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। ইতোমধ্যে আমাদের প্রার্থীরা নিজ নিজ আসনে প্রচারণায় ব্যস্ত রয়েছেন। আজ এই ঐক্যে বাংলাদেশ লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের বিষয়।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়েই একটি মানবিক, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ঐক্য গড়ে তোলা হয়েছে। “এই ঐক্যই মূলত জুলাই চেতনার প্রতিনিধিত্ব করছে,” যোগ করেন তিনি।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “বিগত সাড়ে ১৫ বছর ধরে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। অতীতে বিএনপিনেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে আমরা জামায়াতের সঙ্গে একসঙ্গে কাজ করেছি। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জামায়াতের নেতৃত্বাধীন এই জোটে যুক্ত হলাম।”

তিনি জানান, চলমান নির্বাচনে আসন ভাগাভাগির সুযোগ না থাকলেও নীতি ও আদর্শের প্রশ্নে লেবার পার্টি আপসহীন অবস্থানে থাকবে।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের ঘোষণা দেওয়া হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ায় এটি ১০ দলীয় জোট হিসেবে পরিচিত ছিল। লেবার পার্টির যোগদানে জোটটি আবারও ১১ দলে রূপ পেল।


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১৪ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১৬ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১৬ ঘন্টা আগে


৫ আগস্ট পল্টনে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
৫ আগস্ট পল্টনে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নেতৃত্ব দেবেন।শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতির

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom