১২ কোটি টাকা ঋণের প্রলোভনে ২০ লাখ টাকা আত্মসাত: ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার রেল রোড এলাকার বাসিন্দা আলী আকবর বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিনের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন সিআইডিকে।
মামলার আসামি হলেন—বেনাপোল ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বর্তমানে ঝিনাইদহ কালীগঞ্জ ইসলামী ব্যাংকের ম্যানেজার তরিকুল ইসলাম এবং যশোর ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহিম সরদার।
মামলার এজাহারে বলা হয়েছে, ব্যবসায়িক পরিচয়ের সুবাদে আলী আকবরের সঙ্গে আসামিদের যোগাযোগ ছিল। ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি ব্যাংক ঋণ নেওয়ার চেষ্টা করলে আসামিরা তাকে যশোর ইউনিয়ন ব্যাংক থেকে ১২ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য ৫০ লাখ টাকা দাবি করে ঢাকার দুটি ব্যাংক হিসাব নম্বর দেন তারা।
আলোচনার ভিত্তিতে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় আলী আকবর মোট ২০ লাখ টাকা ওই হিসাবগুলোতে জমা দেন। কিন্তু নির্ধারিত সময়েও তারা ঋণের ব্যবস্থা করতে ব্যর্থ হয়। পরে টাকা ফেরত চাইলে তারা টালবাহানা করতে থাকে।
চলতি বছরের ৩ নভেম্বর আলী আকবর লিগ্যাল নোটিশ পাঠালেও আসামিরা টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দেয়। সর্বশেষ ২৫ নভেম্বর ডেকে টাকা চাইলে তারা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। পরে টাকা না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,
১ দিন আগে
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২৩ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
