আইন-আদালত

১২ মামলায় জামিন বহাল, আইভীর মুক্তিতে বাধা নেই

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


১২ মামলায় জামিন বহাল, আইভীর মুক্তিতে বাধা নেই

ছবি: সংগৃহীত


সেলিনা হায়াত আইভি-র বিরুদ্ধে করা সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলাতেই জামিন বহাল থাকলো।

রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোঃ রেজাউল হক এ আদেশ দেন।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন,
“সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।”

এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর সাবেক মেয়র আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ওই আদেশ দেন।

গত বছরের নভেম্বরে পাঁচটি পৃথক মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। মামলাগুলোর মধ্যে ছিল তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা। পরে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত তা স্থগিত করেন।

পরবর্তীতে আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে ছিল ফতুল্লা থানা-এ করা আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা মামলা এবং সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা।

এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্রপক্ষ আবারও আপিল বিভাগে আবেদন করে। পরে আপিল বিভাগ শুনানি শেষে ১০ মামলায় জামিন বহাল রাখেন।

এদিকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর গত ৩০ এপ্রিল হাইকোর্ট আইভীকে জামিন দেন। রোববার চেম্বার আদালত সেই দুই মামলার জামিনও বহাল রাখলেন।


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

১ দিন আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

১ দিন আগে


হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...

২ দিন আগে


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom