১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন বুরুন্ডির পেনত্রা বুশিমা আমিন। ইসলামের শিক্ষা ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণের পর মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ করে তাক লাগিয়ে দেন তিনি।
পেনত্রার ইসলাম গ্রহণের গল্পের শুরু ১৪ বছর বয়সে। এক মুসলিম বন্ধু তাকে ইসলাম সম্পর্কে জানার আমন্ত্রণ জানান এবং ইসলামের মূল্যবোধ, নৈতিকতা ও গুণাবলির সঙ্গে পরিচয় করিয়ে দেন।
ইসলামের শিক্ষা গভীরভাবে নাড়া দেয় পেনত্রাকে। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তিনি ইসলাম গ্রহণ করেন। পরে তার বাবা-মা ও বোনসহ পরিবারের আরও চার সদস্য ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর পবিত্র কুরআন শেখার যাত্রা শুরু করেন পেনত্রা। দৃঢ় সংকল্প ও আন্তরিক আগ্রহ নিয়ে কুরআন হিফজ শুরু করে মাত্র পাঁচ মাসের মধ্যেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হন তিনি।
এরপর নিয়মিত অনুশীলনের মাধ্যমে কুরআন তেলাওয়াতেও দক্ষতা অর্জন করেন পেনত্রা। কুরআন হিফজ তার জীবনের সাফল্যের শেষ নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা করে।
পরবর্তীতে বুরুন্ডিতে অনুষ্ঠিত একটি স্থানীয় কুরআন প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রায় ৫০০ প্রতিযোগীর ওই আয়োজনে প্রথম স্থান অর্জন করেন পেনত্রা।
এই সাফল্যের পর বুরুন্ডির প্রতিনিধি হিসেবে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হন তিনি।
বর্তমানে মসজিদুল হারামে বুরুন্ডির প্রতিনিধিত্ব করছেন পেনত্রা। সৌদি আরবের ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে তিনিও অংশ নিচ্ছেন।
এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন পুরুষ ও নারী প্রতিযোগী অংশ নিয়েছেন।
সূত্র: ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৮ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১০ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১০ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
২৩ ঘন্টা আগে
