আন্তর্জাতিক

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

ছবি: সংগৃহীত


যে বয়সে বেশিরভাগ কিশোর-কিশোরী ভবিষ্যৎ পেশা নিয়ে ভাবতে শুরু করে, সেই বয়সেই পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন লক্ষ্মণন মেইয়াপ্পান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। দুবাইয়ে মাত্র ১৬ বছর ১৪১ দিন বয়সে তিনি এই রেকর্ড অর্জন করেন।

দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শেষ করার পর কোভিড-১৯ মহামারির সময় থেকেই ফাইন্যান্সের জগতে তার যাত্রা শুরু হয়। মাত্র ১৫ বছর বয়সে তিনি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (ACCA) যোগ্যতার জন্য পড়াশোনা শুরু করেন এবং প্রায় এক বছরের মধ্যেই তা সম্পন্ন করেন।

এরপর একের পর এক পেশাগত যোগ্যতা অর্জন করতে থাকেন মেইয়াপ্পান। তিনি CFA চার্টারও অর্জন করেছেন। বর্তমানে ফাইন্যান্সে স্নাতকোত্তর (MSc) করছেন। পাশাপাশি দুবাইয়ের সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালে সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন তিনি। সেখানে বিনিয়োগ, গবেষণা ও বিশ্লেষণ এবং আর্থিক বাজারসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের কাজে যুক্ত রয়েছেন।

দশম শ্রেণি থেকেই ফাইন্যান্সে আগ্রহ

কোভিড-১৯ মহামারির সময় মেইয়াপ্পানের অ্যাকাউন্টিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। পিডব্লিউসি একাডেমির একটি পুরোনো প্রোফাইল অনুযায়ী, লকডাউনের সময় তার মা তাকে অ্যাকাউন্টিংয়ের প্রাথমিক ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার মা নিজেও একজন ACCA সদস্য। এরপর মেইয়াপ্পান নিজেই এই পেশাগত যোগ্যতা অর্জনের সিদ্ধান্ত নেন।

তবে অল্প বয়সে ACCA সম্পন্ন করেই থেমে থাকেননি তিনি। পরবর্তী সময়ে CFA যোগ্যতা অর্জন করেন এবং বর্তমানে ফাইন্যান্সে উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছেন।

পড়াশোনা ও ফাইন্যান্সের পাশাপাশি ঘড়ি ডিজাইন ও তৈরির প্রতিও আগ্রহ রয়েছে মেইয়াপ্পানের। অবসর সময়ের একটি অংশ তিনি এই শখের পেছনে ব্যয় করেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পাওয়ার বিষয়ে মেইয়াপ্পান বলেন, এই অর্জন তার কাছে অত্যন্ত অর্থবহ। তবে তিনি কখনো যোগ্যতা অর্জনকে প্রতিযোগিতা হিসেবে দেখেননি। বাস্তব জীবনে ফাইন্যান্স কীভাবে কাজ করে তা বোঝা এবং সময়ের সঙ্গে প্রাসঙ্গিক থাকবে-এমন দক্ষতা তৈরি করাই ছিল তার মূল লক্ষ্য।

তিনি মনে করেন, শেখার পেছনে যখন কৌতূহল কাজ করে, তখন সেই শেখার ফলাফল আরও বেশি অর্থবহ হয়ে ওঠে।

সূত্র: এনডিটিভি


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১ দিন আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom