আন্তর্জাতিক

২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়তে ‘শান্তিপূর্ণ বিপ্লবের’ ডাক ওয়াংচুকের

অনলাইন ডেস্ক

১ মাস আগে


২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়তে ‘শান্তিপূর্ণ বিপ্লবের’ ডাক ওয়াংচুকের

ছবি: সংগৃহীত


ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে রাজনৈতিক নেতৃত্ব ও নির্বাচনব্যবস্থায় মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দেন। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারেন—এমন ‘স্বার্থহীন, নির্ভীক ও সৎ’ ব্যক্তিদের নাম প্রস্তাব করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ওয়াংচুক বলেন, প্রতিবেশী কয়েকটি দেশ অর্থনৈতিকভাবে ভারতের চেয়ে দ্রুত এগিয়ে গেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে ভারতকে উন্নত দেশে পরিণত করা কঠিন হবে।

তিনি দাবি করেন, সুশাসনের সংকট কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা অবিচারের বিরুদ্ধে ওঠা কণ্ঠ দমন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের রাজনৈতিক নেতৃত্ব ও নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে ওয়াংচুক বলেন, শান্তিপূর্ণ উপায়ে একটি মৌলিক পরিবর্তন আনা জরুরি। একই সঙ্গে তিনি শিক্ষা খাতের উন্নয়ন ও দুর্নীতি মোকাবিলায় কার্যকর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

দেশের ভবিষ্যৎ নিয়ে মতামত সংগ্রহ করতে বিভিন্ন রাজ্য ও শহর সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। এ জন্য প্রতিটি অঞ্চল থেকে অন্তত একজন চরিত্রবান, নির্ভীক ও স্বার্থহীন ব্যক্তির নাম প্রস্তাব করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন এই লাদাখি সমাজকর্মী।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১৫ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১৬ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১৬ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom