২৩২ বিচারিক পদ সৃষ্টি, বিচার ব্যবস্থায় নতুন দিগন্ত!
অনলাইন ডেস্ক
প্রধান বিচারপতির নির্দেশে বিভিন্ন আদালতে ২৩২টি বিচারকের পদ সৃজনের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫ এর বিধি ৫ অনুসারে গঠিত কমিটির সভাপতি, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ ও বিচারপতি মো. বজলুর রহমান। এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী মোল্লাও সভায় অংশ নেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এই সভায় সাচিবিক সহায়তা প্রদান করেন।
সভা শেষে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, সর্বসম্মতিক্রমে মোট ২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল: দেশের ৬৪টি জেলায় ৬৪টি এবং মহানগর এলাকায় ৮টিসহ মোট ৭২টি জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারকের পদ।
পারিবারিক আপিল আদালত: ৬১টি জেলায় ৬১টি এবং মামলার সংখ্যা বিবেচনায় ঢাকা জেলার জন্য অতিরিক্ত ৪টিসহ মোট ৬৫টি জেলা জজ পদমর্যাদার বিচারকের পদ।
ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল: সারাদেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জন্য ৫৪টি জেলা জজ পদমর্যাদার বিচারকের পদ।
ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল: সারাদেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মধ্যে বিদ্যমান ১৩টি বিচারকের পদ ব্যতীত অবশিষ্ট ৪১টি যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারকের পদ।
২৩২টি বিচারিক পদ সৃজনের পাশাপাশি, এই পদগুলোর বিপরীতে সহায়ক জনবল ও অফিস সরঞ্জামাদি নির্ধারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়। এই সংক্রান্ত প্রস্তাবনাগুলো দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগে পাঠানোর জন্য আইন ও বিচার বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।
জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর
আগামী এক বছরের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। স্বচ্ছতা,...
৬ ঘন্টা আগে
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।আদালত সূত্রে জানা...
৯ ঘন্টা আগে
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...
২ দিন আগে
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...
৩ দিন আগে
