রাজনীতি

২৪ এর এই দিনে শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগের খবর; রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


২৪ এর এই দিনে শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগের খবর; রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান

ছবি: সংগৃহীত


তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নিয়ে তিনি সামরিক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন। এদিকে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গভবন এলাকা থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ও শেখ রেহানা যাত্রা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, তারা ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হন।

এদিকে দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাম্মী আহমেদ বিবিসিকে জানান, দেশের বর্তমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাপ্রধানের আলোচনা চলছে।

অন্যদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে জানায়, শেখ হাসিনা ও শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও সে সুযোগ পাননি।


শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দিলে তা হবে ভারতের প্রত্যক্ষ ইন্ধন: আসিফ মাহমুদ
শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দিলে তা হবে ভারতের প্রত্যক্ষ ইন্ধন: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারতের প্রত্যক্ষ ইন্ধন হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে তিনি বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।বুধবার (৫ আগস্ট)

৫৩ মিনিট আগে


শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট: রুহুল কবির রিজভী
শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। তিনি দাবি করেন, বিশ্বের কুখ্যাত ফ্যাসিস্ট শাসকদের সঙ্গে শেখ হাসিনার মৌলিক পার্থক্য হলো— তারা নিজেদের দেশের জন্য কাজ করলেও শেখ হাসিনার মূল লক্ষ্য ছিল রাষ্ট্রকে লুণ্ঠন করা।রাইটিং...

২ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা মামলায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে...

৪ ঘন্টা আগে


ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom