২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়ার একেপিএস
ডেস্ক নিউজ
ফের ২৬ বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়নি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা।
সংস্থাটি জানিয়েছে, কার্যকর গোয়েন্দা তথ্যানুসারে, মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে ২৬ বাংলাদেশি এসেছিলেন এবং ধারণা করা হচ্ছে যে তাদের প্রবেশ অজ্ঞাত ব্যক্তিদের সহায়তায় সাবধানতার সঙ্গে করা হয়েছিল।
দেশটির জাতীয় দৈনিক স্টারের অনলাইন ভার্সনে এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আগমন গেইটে নামার পর, একেপিএস অফিসাররা ২৬ জন বাংলাদেশিকে আটক করে এবং আরও তল্লাশির জন্য সংস্থার অপারেশন অফিসে নিয়ে যান।
বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ২৬ বাংলাদেশি মালয়েশিয়া প্রবেশের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে পারেননি এবং তাদের ভ্রমণের জন্য সন্দেহজনক যুক্তি দেন বলে প্রমাণিত হয়েছে।
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...
৩ মাস আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....
৫ মাস আগে
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা
৬ মাস আগে
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা
৬ মাস আগে
