২৭ মে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালিত হতে পারে: জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
এ বছর পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে পালিত হতে পারে বলে সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের ‘শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব’।
জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী, আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই হিসাব অনুযায়ী, ২৬ মে হতে পারে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। সেদিন সূর্যাস্তের পর নতুন চাঁদের বয়স থাকবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট, যা আকাশে প্রায় ৫৭ মিনিট দৃশ্যমান থাকতে পারে। দীর্ঘ সময় আকাশে অবস্থানের কারণে চাঁদটি খালি চোখেও দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাবের পরিচালক প্রফেসর আল নাইমি জানান, তাদের বৈজ্ঞানিক হিসাব ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে ঈদের সঠিক তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
এদিকে সাধারণ নিয়ম অনুযায়ী মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে ক্ষেত্রে ২৮ মে বাংলাদেশে ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যেখানে গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট কোরবানি করে ত্যাগের মহিমা স্মরণ করা হয়।
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
৫ ঘন্টা আগে
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...
৫ ঘন্টা আগে
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...
৭ ঘন্টা আগে
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে নিরস্ত্রীকরণে নীতিগত সম্মতি হামাসের
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো একটি নিরস্ত্রীকরণ রোডম্যাপে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তবে তারা স্পষ্ট করেছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে কার্যকর অগ্রগতি ছাড়া এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।সাম্প্রতিক এই অবস্থান সামনে আসার পর বিভিন্ন মহলে...
২২ ঘন্টা আগে
