রাজনীতি

২৮ অক্টোবরের হত্যাকাণ্ড ছিল দেশ ও জাতিসত্ত্বাবিরোধী ষড়যন্ত্রের অংশ — মাওলানা এটিএম মা’ছুম

নিজস্ব প্রতিবেদক

৯ মাস আগে


২৮ অক্টোবরের হত্যাকাণ্ড ছিল দেশ ও জাতিসত্ত্বাবিরোধী ষড়যন্ত্রের অংশ — মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের হত্যাযজ্ঞ ছিলো দেশ, জাতি ও রাষ্ট্রীয় অখণ্ডতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।”

তিনি আজ (রবিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত “২৮ অক্টোবরের লগি-বৈঠার নির্মম আঘাতে শাহাদাৎবরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল”-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা।
এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাত, হেমায়েত হোসাইন, এবং মহানগরী উত্তর প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার ও ইঞ্জিনিয়ার নোমান আহমেদি।

মাওলানা এটিএম মা’ছুম বলেন, “২৮ অক্টোবরের হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী-বাকশালীরা দেশে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিল। সেদিন সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ তা অগ্রাহ্য করে নৈরাজ্য সৃষ্টি করেছিল।”

তিনি আরও বলেন, “১/১১-এর কথিত জরুরি সরকার ছিলো অদ্ভূত প্রকৃতির বেআইনি সরকার, যার মূল কাজ ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা। পল্টন হত্যাযজ্ঞ নিছক হত্যাকাণ্ড নয়, বরং দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ। খুনীরা শুধু হত্যা করেনি, বরং লাশের ওপর নৃত্য করে দানবীয় উল্লাসে মেতেছিল। এত বছরেও এসব খুনীদের বিচার হয়নি।”

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, “২৮ অক্টোবরের শহীদরা বাতিলের কাছে মাথা নত করেননি। তাদের আত্মত্যাগ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভিত্তি স্থাপন করেছে, যার পূর্ণতা পেয়েছে ২০২৪ সালে আবু সাঈদ ও মুদ্ধের শাহাদাতে। তাই আসন্ন নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান মূসা বলেন, “পল্টনের শহীদরা আমাদের জীবন দিতে শিখিয়েছে। এখন আমাদের করণীয় হলো শহীদি তামান্না নিয়ে দ্বীন বিজয়ের লক্ষ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলা।”

আলোচনা শেষে ২৮ অক্টোবরের শহীদদের আত্মার মাগফিরাত ও তাদের শাহাদাত কবুলের জন্য দোয়া করা হয়।


ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...

১ ঘন্টা আগে


‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক

১ ঘন্টা আগে


জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...

১ ঘন্টা আগে


ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এদিন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন।তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে স্বৈরশাসনের...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom