রাজনীতি

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ১১ দলের প্রথম বড় কর্মসূচি: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

১ মাস আগে


৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ১১ দলের প্রথম বড় কর্মসূচি: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত


আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে বর্তমান বিরোধীদলীয় ১১ দলীয় ঐক্যের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে এ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে লংমার্চে বিএনপি, সরকারি দল, অন্যান্য রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের সহযোগিতা কামনা করেন তিনি।

গোলাম পরওয়ার জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানের দিকে যাবে। এতে ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন এবং এক হাজারের বেশি গাড়ি যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

লংমার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-তেল ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনে দলীয়করণ বন্ধ করা।

তিনি বলেন, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পালিত হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি লেন সাধারণ যানবাহনের জন্য খোলা রাখা হবে। তবে বড় বহরের কারণে সাময়িক যানজট বা জনভোগান্তি হতে পারে উল্লেখ করে তিনি আগাম দুঃখ প্রকাশ করেন।

গোলাম পরওয়ার আরও জানান, পর্যায়ক্রমে ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া এবং ২১ নভেম্বর ট্রেনে সিলেট অভিমুখেও লংমার্চ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।


সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি) কে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি) কে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লিখিত ভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিলেন।এর আগে বুধবার,একই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও

১ ঘন্টা আগে


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

২২ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom