৫০০ টাকা ভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দারিদ্র্যের নির্মম বাস্তবতায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে নিয়ে এখন খুলনা-মোংলা রেললাইনের পাশে খোলা জায়গায় বসবাস করছেন তিনি। সামান্য ৫০০ টাকা ঘরভাড়া পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত নিজের মাথার চুল বিক্রি করতে হয়েছে তাকে।
রেহানার এই করুণ অবস্থার কথা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে গভীর মর্মবেদনা। অসহায় এই নারী ও তার দুই সন্তানের জন্য দ্রুত একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রেহানা খাতুন আগে দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া করা ঝুপড়ি ঘরে থাকতেন। দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ করতে না পারায় একপর্যায়ে সেই আশ্রয়ও হারাতে হয় তাকে। কোনো উপায় না পেয়ে সন্তানদের নিয়ে খুলনা-মোংলা রেললাইনের পাশে সরকারি জমিতে আশ্রয় নেন তিনি।
রেহানার দুর্দশা দেখে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তার জন্য একটি ঘরের কাঠামো তৈরি করে দেন। খুলনা-মোংলা রেলব্রিজের পাশে বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা হয়েছে সেই কাঠামো। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও আর্থিক সংকটের কারণে ঘরটি আর সম্পূর্ণ করা সম্ভব হয়নি। টিনের ছাউনি ও বেড়া না থাকায় খোলা কাঠামোর নিচেই রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুই সন্তানকে নিয়ে দিন কাটছে তার।
ভাড়া দিতে না পেরে চুল বিক্রি
স্থানীয় বাসিন্দা ফেরদৌসী বেগম বলেন, মাথা গোঁজার জায়গা না থাকায় রেহানা একসময় পাশের একটি বাড়িতে অস্থায়ীভাবে থাকতেন। একদিন তার মাথায় চুল না দেখে কারণ জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন রেহানা। জানান, ঘরের ৫০০ টাকা ভাড়া পরিশোধ করার জন্য বাধ্য হয়ে নিজের চুল বিক্রি করেছেন তিনি।
আরেক বাসিন্দা রহিম শেখ বলেন, রেহানার অবস্থা অত্যন্ত করুণ। দুই সন্তানকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত তার জন্য একটি ঘরের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মহিদুল ইসলাম নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, রেহানার জন্য বাঁশের কাঠামো তৈরি করা হয়েছে। এখন শুধু টিন ও বেড়ার ব্যবস্থা করা গেলে সেখানে একটি বসবাসযোগ্য ঘর তৈরি করা সম্ভব। স্থানীয় বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে পরিবারটির অন্তত মাথা গোঁজার একটি ঠাঁই হবে।
রোদ-বৃষ্টির মধ্যেই দিন কাটছে
সরেজমিনে দেখা যায়, সন্তোষপুর গ্রামের প্রবেশমুখে রেললাইনের পাশে বাঁশের তৈরি একটি কাঠামো দাঁড়িয়ে রয়েছে। কাঠামোটির কোনো টিনের ছাউনি নেই, চারপাশেও নেই কোনো বেড়া। সেখানেই দুই সন্তানকে নিয়ে বসবাসের চেষ্টা করছেন রেহানা।
বৃষ্টির সময় পানি পড়া, আর রোদে প্রচণ্ড গরম-সবকিছুই সহ্য করতে হচ্ছে তাদের। নিরাপদ আশ্রয় না থাকায় সন্তানদের নিয়ে প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এই মায়ের।
কান্নাজড়িত কণ্ঠে রেহানা খাতুন বলেন, ‘দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করি। মাথা গোঁজার ঠাঁই তো নেই-ই, খাওয়ারও খুব কষ্ট। নিরুপায় হয়ে চুল বিক্রি করতে হয়েছিল। আমি সরকারের কাছে একটু নিরাপদে থাকার জন্য সহায়তার আকুতি জানাচ্ছি।’
স্থানীয়দের দাবি, রেহানা ও তার দুই সন্তানের এই দুর্দশা দীর্ঘদিন চলতে দেওয়া উচিত নয়। সরকারি আবাসন প্রকল্পের আওতায় দ্রুত একটি স্থায়ী ঘর বরাদ্দের পাশাপাশি পরিবারটির জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তাদের মতে, সামান্য কিছু অর্থ ও সহযোগিতায় এই অসহায় পরিবারের মাথার ওপর একটি নিরাপদ ছাদ তৈরি করা সম্ভব। এখন সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও সমাজের সামর্থ্যবান মানুষের মানবিক উদ্যোগের অপেক্ষায় রেহানা ও তার দুই সন্তান।
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ফেনসিডিলসহ আটক ১
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত পণ্য ও নেশাজাতীয় সিরাপসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটক ব্যক্তি হলেন খুলনা জেলার ছাচিবুনিয়া সুইচ গেট এলাকার মোশাররফ মোল্লার ছেলে আমিনুল ইসলাম (৩৪)।শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল
৮ ঘন্টা আগে
এমপির সম্মানীর টাকা থেকে অসুস্থ ৪ ইমাম-মুয়াজ্জিনকে সহায়তা
শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়া উপজেলার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অসুস্থ ইমাম-মুয়াজ্জিনদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামা, ট্রাস্টের নেতৃবৃন্দ এবং ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন।অনুদান প্রদানকালে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে
১৬ ঘন্টা আগে
যশোরে চালু হলো আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর মাংস বিক্রয়কেন্দ্র, স্বয়ংক্রিয় মেশিনে মিলবে নির্ভুল ওজন
ঢাকা ও খুলনার পর এবার যশোরেও যাত্রা শুরু করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর মাংস বিক্রয়কেন্দ্র ‘আদি সাব্বির বিফ হাউজ’। যশোর শহরের কাঠেরপুল সংলগ্ন বড়বাজারের এইচএমএম রোডে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রচারণা, ব্যান্ড পার্টি, সুসজ্জিত গরুর শোভাযাত্রা এবং শুভেচ্ছা অনুষ্ঠান।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ক্রেতাদের নিরাপদ ও
১ দিন আগে
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত এমপির মতবিনিময়
পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) মুহাম্মদ আলী আছগার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা হয়। এসময় তিনি স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদে সাবেক অধ্যক্ষ হালিম
১ দিন আগে
