৮০–৯০ শতাংশ মানুষ জামায়াতকে সহ্য করতে পারে না: এম নাসের রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বলেছেন, “দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে সহ্য করতে পারে না।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী কার্যক্রমের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে এম নাসের রহমান বলেন, “নির্বাচনী মাঠে আমি এতদিন বীজ বপন করেছি, এখন আপনারা ফসলের পরিচর্যা করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বাসা-বাড়ি থেকে সব ভোটারকে কেন্দ্রে নিয়ে এসে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “ধানের শীষকে বিজয়ী করে দীর্ঘ ১৮ বছর ধরে উন্নয়নবঞ্চিত মৌলভীবাজার-রাজনগরবাসীর উন্নয়ন সুনিশ্চিত করতে হবে।”
ছাত্রদল ও যুবদলের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “যেসব তরুণ ভোটার আগে ভোট দিতে পারেননি, তাদের সঙ্গে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে সবচেয়ে বেশি যোগাযোগ বাড়াতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে কী কী কাজ করবে—এসব বিষয় তুলে ধরতে হবে। তরুণ ভোটাররা যুবদল-ছাত্রদলের সঙ্গে বসে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে।”
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত ও অ্যাডভোকেট সুনীল কুমার দাশ।
সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত, এম নাসের রহমানের কন্যা আমিরা রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া ও আকিদুর রহমান সোহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ ও সদস্য সচিব মোনাহিম কবীরসহ সদর ও রাজনগর উপজেলার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
