৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে আমিরাত, তালিকায় বাংলাদেশ
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের জন্য বাণিজ্যিক, কর্ম এবং ভ্রমণ ভিসায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে। আমিরাতের ভিসা কর্তৃপক্ষ গত ১৭ সেপ্টেম্বর এই সিদ্ধান্তের কথা জানায়। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বহাল থাকবে।
যেসব দেশের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলো হলো: বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, উগান্ডা, ক্যামেরুন, সুদান এবং লেবানন।
আমিরাত ভিসা কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি। তবে দেশটির ভিসা সম্পর্কিত অনলাইন পোর্টাল ইউএই ভিসা অনলাইন ডটকম তাদের এক প্রতিবেদনে বলেছে, সাধারণত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বা ভূ-রাজনৈতিক সম্পর্কের অবনতি হলে কোনো দেশের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পাশাপাশি আরও বিভিন্ন কারণ থাকতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ চাকরি, ব্যবসা এবং ভ্রমণের উদ্দেশ্যে নিয়মিত আমিরাতে যাতায়াত করেন। আমিরাতের এই ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য একটি বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১১ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১৩ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১৩ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
