‘আবার একসঙ্গে জেলে যাবেন নাকি?’-বিরোধীদলীয় নেতাকে পানিসম্পদমন্ত্রীর প্রশ্ন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা ভবিষ্যতে আবার একসঙ্গে কারাগারে যাবেন কি না-জাতীয় সংসদে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আজকে সবাই সংসদে এসেছি। ঐক্য খুব জরুরি। ঐক্যের ওপর আমাদের ভর করতে হবে। ঐক্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”
কাশিমপুর কারাগারের স্মৃতি
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে উদ্দেশ করে শহীদউদ্দীন চৌধুরী বলেন, “কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে? একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া-দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি।”
এ সময় বিরোধীদলীয় নেতা মাইক ছাড়াই কিছু মন্তব্য করলে মন্ত্রী হাসতে হাসতে বলেন, “আবার যাব? ইনশাআল্লাহ।” পরে তিনি যোগ করেন, “আবার আমাদের যেতে (জেলে) হবে না। কারণ এ দেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে। এ দেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এ দেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। আবার যাওয়ার ব্যবস্থা করবেন না, বিরোধীদলীয় নেতা।”
‘প্রতিশোধ নয়, উন্নয়ন’
বিএনপি সরকার প্রতিহিংসার রাজনীতি করবে না বলেও দাবি করেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, “ভালো কাজের মাধ্যমে সরকার প্রতিশোধ নেবে। ২০ হাজার কিলোমিটার খাল খনন আরেকটা প্রতিশোধ।”
তার মতে, উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই জনগণের প্রত্যাশার জবাব দেওয়া হবে।
নদীভাঙন রোধে প্রকল্পের আশ্বাস
দেশের নদীভাঙন পরিস্থিতি তুলে ধরে শহীদউদ্দীন চৌধুরী বলেন, পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীর তীরবর্তী এলাকায় হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
তিনি বলেন, “পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রসহ সারাদেশে চার হাজার কিলোমিটার নদীভাঙন এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। তারা বাজেট জানে না, বোঝে না। তারা শুধু বাঁচতে চায়।”
পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা
মন্ত্রী জানান, প্রায় সাত কোটি মানুষের উপকারে আসবে-এমন লক্ষ্য নিয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “এই অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা-যে নামেই হোক-বাস্তবায়ন করা হবে।”
চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, চীন বাংলাদেশে নদী ব্যবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তার ভাষায়, “চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা যা প্রয়োজন, চীন সরকার তা করতে প্রস্তুত।”
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...
৬ ঘন্টা আগে
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...
৮ ঘন্টা আগে
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
২ দিন আগে
