বিনোদন

আবারও বিয়ে করতে যাচ্ছেন অমিতাভ রেজা চৌধুরী

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


আবারও বিয়ে করতে যাচ্ছেন অমিতাভ রেজা চৌধুরী

নির্মাতা অমিতাভ রেজা দীর্ঘ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। চলতি বছরের মার্চে তিনি 'সিনেমা পাঠশালা' নামে একটি ভার্চুয়াল স্কুল চালুর ঘোষণা দেন। শুক্রবার (১৪ নভেম্বর) জানা গেল, অমিতাভ রেজা বিয়ে করতে যাচ্ছেন।

 

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী, শনিবার সকালে তার এবং তার মনের মানুষ মুশফিকা মাসুদ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। মুশফিকা মাসুদ পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক।

অমিতাভ রেজা একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু কখনো ভাবিনি যে আমার চেয়ে ফাজিল কেউ থাকবে। আহারে জীবন…’। এই পোস্টে বিনোদন জগতের অনেকেই শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন।

 

মুশফিকা তার ফেসবুক পোস্টে অমিতাভ রেজাকে নিয়ে লিখেছেন, ‘আমার আত্মার গভীরে একমাত্র ব্যক্তি, সে হলো তুমি।’ সেই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমরা একসঙ্গে অসম্ভব শক্তিশালী।’ অমিতাভ রেজা সেই পোস্টে মন্তব্য করেছেন, ‘তুমি আমার সৌন্দর্য, তুমি আমার জীবন… তুমি আমার চার্লি চ্যাপলিন।’ মুশফিকা পাল্টা মন্তব্যে লিখেছেন, ‘এবং তুমি আমার ওং কার-ওয়াই।’

 

মুশফিকা মাসুদ লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন বিষয়ে পড়াশোনা শেষ করেন। এছাড়া ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশনও শিখেছেন। তার তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার পায়।

এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী এবং মিম রশিদের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে দুটি বিয়েই বিচ্ছেদের দিকে গড়ায়।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

২ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

৩ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৭ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom