বানিজ্য

আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, ডিম-মুরগির দামে নতুন চাপ

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, ডিম-মুরগির দামে নতুন চাপ

ছবি: সংগৃহীত


রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আবারও অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। বিশেষ করে ডিম, মুরগি, মাছ ও সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও বেড়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে গিয়ে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়ে ১৫০ থেকে ১৬০ টাকায় পৌঁছেছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এছাড়া সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর টাউন হল বাজারের মুরগি বিক্রেতা মনসুর আহমেদ বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ব্রয়লার মুরগির দাম বেড়েছে। তবে সোনালি মুরগির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

মাছের বাজারেও বেড়েছে দাম। বিভিন্ন প্রজাতির মাছ কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। চাষের জীবিত পাঙাশ ২৩০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ট্যাংরা, শোল, দেশি কই ও নদীর বিভিন্ন মাছের দামও তুলনামূলকভাবে বেশি।

মাছ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে মাছ কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারেও দাম বাড়িয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

সবজির বাজারে কিছু পণ্যের দাম সামান্য কমার আভাস থাকলেও অধিকাংশ সবজির দাম এখনো স্বাভাবিক হয়নি। ঝিঙা, বেগুন ও টমেটোর দাম ১০০ টাকার ওপরে রয়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে। এছাড়া বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, গাজর ১০০ টাকা, করলা ১০০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায়।

বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা ব্রয়লার মুরগি, ডিম, পাঙাশ ও তেলাপিয়ার দামও এখন নাগালের বাইরে চলে যাচ্ছে। তারা বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, নিয়মিত মনিটরিং এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা, তদারকি জোরদার এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে কার্যকর উদ্যোগ না নিলে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।


গ্যাস সংকট কাটাতে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন
গ্যাস সংকট কাটাতে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্তের একদিন পরই আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকারি পর্যায়ে (জিটুজি) সৌদি আরবের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কেনা হবে।সংবাদদেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...

৪ ঘন্টা আগে


মহেশখালীর এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, ২–৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক: জ্বালানি মন্ত্রী
মহেশখালীর এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, ২–৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক: জ্বালানি মন্ত্রী

মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ (বৃহস্পতিবার) বিকেলের মধ্যেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...

১ দিন আগে


হরমুজ প্রণালি নিয়ে আশাবাদে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম
হরমুজ প্রণালি নিয়ে আশাবাদে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের ধারণা, এ আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ সুগম করতে পারে। এতে দীর্ঘ পাঁচ মাসের সংঘাতের অবসান এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌ

১ দিন আগে


গ্যাস সংকটে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় তিন দিনের ছুটি
গ্যাস সংকটে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় তিন দিনের ছুটি

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) অবস্থিত তাদের ৯টি কারখানায় তিন দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানাগুলোতে উৎপাদনসহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় চলমান তীব্র গ্যাস ও

১ দিন আগে

Dr.Mahfuzul Alom