আবিদুলের অভিযোগে ‘সংঘবদ্ধ অ্যাকটিভিজম’-জবাব দিলেন সাদিক কায়েম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান-এর তোলা অভিযোগের পেছনে ‘সংঘবদ্ধ অ্যাকটিভিজম’ দেখছেন বলে মন্তব্য করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সাদিক কায়েম দাবি করেন, আবিদুল ইসলাম খানের অভিযোগকে কেন্দ্র করে দেশের চলমান বিভিন্ন সংকট ও ক্যাম্পাস পরিস্থিতি আড়াল করার চেষ্টা হচ্ছে। তার ভাষ্য মতে, এর মাধ্যমে ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডকে ‘ঢেকে দেওয়ার’ একটি সংগঠিত প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং শিক্ষাঙ্গনে সহিংসতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য উদ্ধৃত করে তিনি হত্যাকাণ্ড, হামলা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ বৃদ্ধির অভিযোগ তুলে ধরেন।
ডাকসু ভিপি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার ঘটনাও তিনি তার পোস্টে উল্লেখ করেন।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও স্ক্রিনশট ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগও তোলেন তিনি। নির্দিষ্ট কয়েকটি ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন সাদিক কায়েম।
তবে আবিদুল ইসলাম খানের আনা অভিযোগের বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে বলেও স্বীকার করেন ডাকসু ভিপি। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করা হবে।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৪ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
