আবু সাইদ হত্যাকান্ডে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ ঢাকায় গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার,মেহেদী হাসান
ছবি: সংগৃহীত
জুলাই গনঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে ২০২৬) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট পদত্যাগ করেন অধ্যাপক ড. হাসিবুর রশীদ।
এর আগে তিনি জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ বাচ্চুকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন ট্রাইব্যুনাল।
গত ৯ এপ্রিল ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি বাকি ২৮ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
১৮ ঘন্টা আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
২০ ঘন্টা আগে
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
২ দিন আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
৪ দিন আগে
