আচরণবিধি লঙ্ঘনে যশোর-৪ আসনের বিএনপি প্রার্থী টি এস আইয়ুবকে শোকজ
অনলাইন ডেস্ক
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নেতাকর্মীদের মাধ্যমে মিছিল ও শোডাউন করার অভিযোগে যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১৫ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার স্বাক্ষরিত এক শোকজ নোটিশে তাকে আগামী দুই দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়। রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সৌদি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে নেতাকর্মীরা বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় ধানের শীষ প্রতীক ও বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল ও শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। ওই ভিডিওটি বিএনপি প্রার্থী নিজেও তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন বলে জানা গেছে। পরে স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনার উদ্যোগ নিলেও অভিযানের আগেই কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা চলে যান। এরপর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট প্রার্থীকে শোকজ করা হয়।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুসারে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার নিষিদ্ধ। অথচ ১৫ ডিসেম্বর বিকেলে অনুমোদন ছাড়াই বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে নির্বাচনী উদ্দেশ্যে মিছিল ও শোডাউন করা হয়েছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়, যেহেতু ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব যশোর-৪ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, সেহেতু তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রার্থী নিজে উপস্থিত না থাকলেও তার পক্ষে নেতাকর্মীরা শোডাউন করেছেন, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল। শোকজের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ প্রসঙ্গে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন, ‘আজ মঙ্গলবার আমরা শোকজের জবাব জমা দিয়েছি। হাটবারের দিন নেতাকর্মীরা অজ্ঞতাবশত মিছিল করেছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন জানানো হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।’
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...
২ ঘন্টা আগে
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক
২ ঘন্টা আগে
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...
২ ঘন্টা আগে
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এদিন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন।তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে স্বৈরশাসনের...
৩ ঘন্টা আগে
