রাজনীতি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির নাহিদ–নাসীরুদ্দীনকে শোকজ

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির নাহিদ–নাসীরুদ্দীনকে শোকজ

ছবি: সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা–১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা–৮ আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে শোকজের জবাবে অভিযোগ অস্বীকার করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে এনসিপি।

রোববার (১৮ জানুয়ারি) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির পক্ষ থেকে এ বিষয়ে লিখিত বক্তব্য প্রকাশ করা হয়। এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের পক্ষে দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘দেশ সংস্কারের গণভোট—হ্যাঁ-এর পক্ষে থাকুন’ শীর্ষক ব্যানার কোনোভাবেই শাপলাকলি প্রতীকে ভোট চাওয়ার প্রচারণা নয়। এটি ছিল একটি গণভোট সংক্রান্ত বার্তা, যা নির্বাচনী আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করেনি।

পোস্টে আরও বলা হয়, গণভোট প্রচারের জন্য প্রযোজ্য যেসব নীতিমালা রয়েছে, সেগুলোর কোনো ব্যত্যয় ঘটেনি। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালাও লঙ্ঘন করা হয়নি বলে দাবি করে এনসিপি।

এর আগে নাহিদ ইসলামকে পাঠানো শোকজ নোটিশে নির্বাচন কমিশন উল্লেখ করে, ঢাকা–১১ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত বিলবোর্ডে ‘দেশ সংস্কারের গণভোট—হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান প্রদর্শিত হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি। নোটিশে বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ।

এ কারণে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং একই দিন সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য নাহিদ ইসলামকে অনুরোধ জানানো হয়।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে দেওয়া শোকজ নোটিশে নির্বাচন কমিশন জানায়, ঢাকা–৮ আসনের বিভিন্ন স্থানে তার ‘বিশাল আকৃতির রঙিন ছবি’, ‘ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী’ পরিচয় এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান সংবলিত বিলবোর্ড প্রদর্শিত হয়েছে, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে এনসিপি দাবি করেছে, এসব বিলবোর্ডে কোথাও শাপলাকলি প্রতীকে ভোট চাওয়ার আহ্বান ছিল না এবং এটি সরাসরি নির্বাচনী প্রচারণার মধ্যে পড়ে না। নির্বাচন কমিশনের চিঠির জবাব যথাসময়ে প্রদান করা হয়েছে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

৮ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom