স্বাস্থ্য সেবা

আদ্-দ্বীন হাসপাতালে রোগী মৃত্যু: স্বজনদের বিক্ষোভ, তদন্তের আশ্বাস প্রশাসনের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


আদ্-দ্বীন হাসপাতালে রোগী মৃত্যু: স্বজনদের বিক্ষোভ, তদন্তের আশ্বাস প্রশাসনের

যশোরের পুলেরহাট এলাকায় অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে ইমরান (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে হাসপাতালটিতে এ ঘটনা ঘটে। নিহত ইমরান শার্শা উপজেলার বাগআঁচড়া গাজীপাড়া এলাকার শওকত আলী বিশ্বাসের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

পরিবারের অভিযোগ, তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ইমরানকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে মেডিসিন ওয়ার্ডে পাঠান। পরে কয়েকটি ইনজেকশন প্রয়োগের পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

নিহতের খালাতো ভাই ইসমাইল হোসেন দাবি করেন, প্রথম ইনজেকশন দেওয়ার পর থেকেই ইমরান অস্বস্তি অনুভব করছিলেন। বিষয়টি চিকিৎসকদের জানানো হলেও তারা গুরুত্ব দেননি। পরবর্তী ইনজেকশন দেওয়ার পর তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে আইসিইউতে নেওয়া হলেও রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে জড়ো হন স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। তারা দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা শওকত আলী বিশ্বাস যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদ হোসেন বলেন, রোগীকে চিকিৎসা প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন দেওয়া হয়েছে। অবস্থার অবনতি হলে জীবনরক্ষাকারী ইনজেকশন প্রয়োগ করা হয়। তার দাবি, রোগী অন্য শারীরিক জটিলতার কারণে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যেতে পারেন।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের বিকল্প নেই।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানিয়েছেন, বিষয়টি মৌখিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিদেশে চিকিৎসায় ১৫৪ জুলাই যোদ্ধার পেছনে ৩৮৭ কোটি টাকা
বিদেশে চিকিৎসায় ১৫৪ জুলাই যোদ্ধার পেছনে ৩৮৭ কোটি টাকা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে শহীদ পরিবারের জন্য ৮০৪টি এবং জুলাই যোদ্ধাদের জন্য ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণে প্রকল্প নেওয়া হচ্ছে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের...

২ দিন আগে


হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর তাগিদ
হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর তাগিদ

দেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশের পেছনে হৃদ্‌যন্ত্র ও রক্তনালির রোগ বা কার্ডিওভাসকুলার ডিজিজ দায়ী। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো গেলে হৃদরোগজনিত অকালমৃত্যু কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে সোমবার আয়োজিত ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারে...

৩ দিন আগে


রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষেই চলছে টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম
রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষেই চলছে টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম

রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি ভাঙা কক্ষেই সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে। তবে এখনো পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় শিশু, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রটির একটি ভাঙা কক্ষে শিশুদের টিকাদান শুরু হয়। এর আগে শনিবার ও...

৪ দিন আগে


ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৯৫৫
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৯৫৫

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১১ জন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom