আদালতের ওপরই আস্থা রাখছে দল, ট্রাইব্যুনালের বিচার এখন স্বচ্ছ: জামায়াত সেক্রেটারি
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এখন স্বচ্ছ ও সবার সামনে উন্মুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, চার্জ গঠন থেকে সাক্ষ্য সবকিছুই এখন মিডিয়ার মাধ্যমে জাতি দেখতে পাচ্ছে। বিদ্যমান আইনে অপরাধের প্রমাণ পেলে আসামিদের সর্বোচ্চ সাজা প্রাপ্য। আদালত যেন কোনো অবিচার না করেন আমরা সেটিই প্রত্যাশা করি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশব্যাপী জ্বালাও–পোড়াও, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে’ এই ব্রিফিংয়ের আয়োজন করে দলটি।
জুলাই-আগস্ট গণহত্যার বিচার নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত বছরের জুলাই-আগস্টে দেশের মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। জনগণ এসব হত্যার বিচার চায়। সরকার ও ট্রাইব্যুনাল হাজারো চ্যালেঞ্জ মোকাবিলা করে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে—এজন্য জামায়াত ধন্যবাদ জানায়।
তিনি আরও বলেন, ‘সব হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে আদালত রায় ঘোষণা করবেন বলে আমরা আশা করি। পর্যায়ক্রমে সব মামলার রায় ঘোষিত হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি দলের মহাসচিব আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহারের কথা বলেছেন—এটি গণমাধ্যমে এসেছে। পরে তিনি ব্যাখ্যাও দিয়েছেন। জামায়াত সেই ব্যাখ্যাকে ইতিবাচকভাবে দেখে, তবে জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি। এটি প্রশ্নবিদ্ধ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অপরাধী, খুনি, লুটেরাদের পক্ষে এই জাতির মাঝে ফিরে আসা সহজ হবে না। দেশের মানুষ তাদের চেনে ও প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে হুমকি দিয়েছিল, সাধারণ মানুষ রাজপথে অবস্থান নিয়ে তা প্রতিহত করেছে। কোথাও ফ্যাসিবাদী শক্তি জনতার মুখোমুখি হওয়ার সাহস পায়নি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনা এখন ফেরারি আসামি। দিল্লির আশ্রয়প্রশ্রয়ে তিনি ভারতের মিডিয়া ও প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক দলগুলোকে ভয় দেখিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছেন। কিন্তু দেশের মানুষ আজ প্রমাণ করেছে আওয়ামী লীগের অপরাধ ক্ষমার অযোগ্য।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও স্থাপনায় হামলার ঘটনা ঘটছে এসব আওয়ামী লীগের চোরাগোপ্তা তৎপরতা। ঘোলা পানিতে মাছ শিকার করে তারা নিরপেক্ষ নির্বাচনের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তবে নতুন কোনো অপশক্তি আর দেশের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মামলায় শিবিরকর্মীর নাম, জামায়াতের ক্ষোভ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনায় পুলিশের করা মামলায় ছাত্রশিবিরের এক কর্মীর নাম আসায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জামায়াত-শিবির। তাদের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও ওই শিক্ষার্থীকে মামলায় জড়ানো হয়েছে। গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে একই স্থানে বিএনপির...
১ ঘন্টা আগে
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...
১০ ঘন্টা আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি
১৫ ঘন্টা আগে
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...
১৫ ঘন্টা আগে
