সারাদেশ

আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি হেফাজতে ইসলামের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি হেফাজতে ইসলামের

ছবি: সংগৃহীত


সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তী-কে গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং তাঁর আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ স্থাপনের উদ্যোগ এবং চৈতালী চক্রবর্তীর কিছু বক্তব্য ঘিরে দেশে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

‘রাষ্ট্রদ্রোহের অভিযোগ’

হেফাজতের দাবি, চৈতালী চক্রবর্তীর “হিন্দুদের জন্য আলাদা প্রদেশ” সংক্রান্ত বক্তব্য রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ এবং এটি রাষ্ট্রদ্রোহের শামিল।

তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও অখণ্ড রাষ্ট্র। এ ধরনের বক্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাশাপাশি অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান

সংগঠনটি দাবি করেছে, দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় “দেশভাগের ষড়যন্ত্রে” জড়িতদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তারা আরও বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে-এ বিষয়ে প্রশাসনকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে এখন পর্যন্ত আইনজীবী চৈতালী চক্রবর্তীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২১ ঘন্টা আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

২৩ ঘন্টা আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom