রাজনীতি

আইনশৃঙ্খলার অবনতি হয়নি, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন: সিইসি

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


আইনশৃঙ্খলার অবনতি হয়নি, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন: সিইসি

আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘মাঝেমধ্যে দু–একটা খুনখারাবি হয়। হাদিকে গুলির ঘটনাও একটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে।’

আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। আগে কি আহসানউল্লাহ মাস্টার খুন হননি? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হননি? নির্বাচন এলেই এমন ঘটনা ঘটে থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।’

২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতির সঙ্গে তুলনা করে সিইসি বলেন, ‘সেই সময় থানাগুলো অকার্যকর ছিল, পুলিশ স্টেশনগুলো কার্যত নড়ছিল না। সেই সময়ের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। ইনশা আল্লাহ, এখন আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তায় চলতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি।’

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইনশা আল্লাহ, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবাইকে সঙ্গে নিয়েই হবে। যত দুশ্চিন্তাই আসুক না কেন, সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন।’

জাতিকে দেওয়া ওয়াদা পালনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আপনারা নিশ্চিন্তে থাকুন—নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে, একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হবে।’

এই নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে সিইসি বলেন, ‘প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ৫৪ বছরে যা হয়নি, এবার আমরা তা করছি। পাশাপাশি ভোট গ্রহণ প্রক্রিয়ায় নিয়োজিত প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কারাবন্দি ও নিজ নির্বাচনী এলাকার বাইরে থাকা সরকারি কর্মচারীদের জন্যও ভোটের ব্যবস্থা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এবার একটি গণভোটও একসঙ্গে অনুষ্ঠিত হবে। এসব কারণেই নির্বাচনটি ঐতিহাসিক। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের পাশাপাশি বিশেষ করে তরুণ প্রজন্মসহ সবার অংশগ্রহণ প্রয়োজন।’


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom