খেলাধুলা

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে স্টার্কের শীর্ষে উত্থান, ১৭ ধাপ এগোলেন শরিফুল

স্পোর্টস ডেস্ক

১ মাস আগে


আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে স্টার্কের শীর্ষে উত্থান, ১৭ ধাপ এগোলেন শরিফুল

ছবি: সংগৃহীত


মাত্র দেড় দিনে শেষ হওয়া ম্যাকাই টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের শরিফুল ইসলাম ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বুধবার (২৬ আগস্ট) টেস্টের ব্যক্তিগত র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি।

ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন মিচেল স্টার্ক। দুই ধাপ এগিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে। ম্যাকাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন স্টার্ক।

অন্যদিকে বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এগিয়েছেন ১৭ ধাপ। ম্যাকাই টেস্টে ৭ উইকেট নিয়ে বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি পেসারের সেরা বোলিং ফিগার গড়েন তিনি। ক্যারিয়ারের সর্বোচ্চ ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ৫৭তম অবস্থানে রয়েছেন শরিফুল।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন। দুই ইনিংসে ৩টি করে মোট ৬ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে ১৩তম, হাসান মাহমুদ নয় ধাপ পিছিয়ে ৪৭তম এবং তাসকিন আহমেদ দুই ধাপ পিছিয়ে ৫১তম অবস্থানে রয়েছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের লিটন দাস ছয় ধাপ পিছিয়ে ৩৪তম, মুমিনুল হক পাঁচ ধাপ পিছিয়ে ৩৬তম, মেহেদি হাসান মিরাজ চার ধাপ পিছিয়ে ৬৩তম এবং সাদমান ইসলাম সাত ধাপ পিছিয়ে ৬৫তম হয়েছেন। তবে মুশফিকুর রহিম এক ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে উঠেছেন। নাজমুল হোসেন শান্ত রয়েছেন ২০তম স্থানে।

টেস্ট ব্যাটারদের শীর্ষ তিনে রয়েছেন হ্যারি ব্রুক, জো রুট ও স্টিভ স্মিথ। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষ তিনে রয়েছেন রবীন্দ্র জাদেজা, মার্কো জানসেন ও মেহেদি হাসান মিরাজ।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৩ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৫ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৮ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom