খেলাধুলা

আইসিসিতেও সক্রিয় ভূমিকা রাখতে চান তামিম ইকবাল

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


আইসিসিতেও সক্রিয় ভূমিকা রাখতে চান তামিম ইকবাল

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির নেতৃত্বে নতুন দায়িত্ব পাওয়ার পর দেশের ক্রিকেটে পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর ১১ সদস্যের নতুন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে উদ্যোগ নিতে শুরু করেছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বোর্ড পরিচালনা, খেলোয়াড়দের প্রত্যাশা, অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন।

তামিম বলেন, জাতীয় দলের অধিনায়কত্ব আর বোর্ড সভাপতির দায়িত্ব সম্পূর্ণ ভিন্ন। তার ভাষায়, অধিনায়ক থাকলে শুধু দল ও মাঠের খেলায় মনোযোগ দিলেই চলে, কিন্তু বোর্ড প্রধান হিসেবে পুরো ক্রিকেট কাঠামো-খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে বোর্ডের কর্মীদের বিষয়েও সিদ্ধান্ত নিতে হয়।

তিনি আরও বলেন, “এখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়।”

খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তাকে বোর্ড পরিচালনায় সহায়তা করছে বলেও মনে করেন তামিম। তার মতে, ড্রেসিংরুমে থাকাকালীন বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে যে দূরত্ব ছিল, সেটি তিনি এখন ভালোভাবে বুঝতে পারছেন এবং তা কমানোর সুযোগ রয়েছে।

বিসিবি প্রধান হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটের অবস্থান আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেশের ক্রিকেটের প্রয়োজন ও লক্ষ্য তুলে ধরার পরিকল্পনার কথাও জানান তিনি।

তামিম বলেন, “আমি এটিকে একটি বড় পরিবার হিসেবে দেখি। এখানে অভিজ্ঞরা তরুণদের এগিয়ে যেতে সাহায্য করে।”

স্টেডিয়াম ও দর্শকসেবার উন্নয়ন নিয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। তার মতে, মাঠে আসা দর্শকদের জন্য টিকিটের পাশাপাশি খাবার, পানি ও অন্যান্য সুবিধা আরও সহজলভ্য করা জরুরি। মিরপুর স্টেডিয়ামের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

নারী ক্রিকেট প্রসঙ্গে তামিম বলেন, উন্নয়নের আগে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে, একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে কোনো উন্নয়নই টেকসই হবে না।

জাতীয় দলের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ না করার অবস্থান জানিয়ে তিনি বলেন, কোচ ও নির্বাচকদের পেশাদারভাবে কাজ করার স্বাধীনতা থাকা উচিত। তবে সার্বিকভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের দায়িত্ব বোর্ডের থাকবে।

বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তা কিছুটা কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে তামিম বলেন, নতুন প্রজন্মের ক্রিকেটারদের সামনে এনে তাদের নিয়ে ইতিবাচক প্রচারণা চালানো এখন সময়ের দাবি।

আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে নিজের দায়িত্ব হিসেবে দেখছেন বলে জানান তামিম ইকবাল।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৩ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৭ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom