আজও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ ও সাবেক এমডির পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমান চেয়ারম্যান মো. খুরশীদ আলম-এর পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান-এর পুনর্বহালের দাবিতে টানা আন্দোলনের অংশ হিসেবে রোববার (৭ জুন) রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিকে ঘিরে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি জলকামান ও সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগের ফলে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিচালনা নিয়ে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল, পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানান।
বিক্ষোভে অংশ নিয়ে গ্রাহক প্রতিনিধি আবুল খায়ের আজাদ বলেন, ইসলামী ব্যাংকের অতীতের বিতর্কিত ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঠেকাতে এবং গ্রাহকদের আস্থা রক্ষার স্বার্থে বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ প্রয়োজন। তিনি অভিযোগ করেন, ব্যাংকটিকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা চলছে, যা গ্রাহকরা মেনে নেবেন না।
আন্দোলনকারীরা আরও বলেন, শরিয়াহভিত্তিক এই ব্যাংকের প্রতি কোটি কোটি গ্রাহকের আস্থা রয়েছে। তাই ব্যাংকটিকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থেকে মুক্ত রেখে সুশাসন নিশ্চিত করা জরুরি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
উল্লেখ্য, গত ২৪ মে সাবেক চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকের একাংশ গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে মানববন্ধন কর্মসূচি চলাকালে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল।
শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি
রাজধানীর বাজারে শীতের আগাম সবজি হিসেবে শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকশ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার,...
১৫ ঘন্টা আগে
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
১ দিন আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
৩ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৬ দিন আগে
