অপরাধ

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা, ক্ষোভ সাদিক কায়েমের

অনলাইন ডেস্ক

১ দিন আগে


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা, ক্ষোভ সাদিক কায়েমের

ছবি: সংগৃহীত


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

 

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘হয়রানির শিকার হয়ে নাগরিকরা প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে—এটাই কি বিএনপির তথাকথিত গণতন্ত্র?’

সাদিক কায়েম বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া সত্ত্বেও শাহজালাল বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনা বর্তমানে মাছের বাজারের রূপ ধারণ করেছে। সেখানে যাত্রী ও প্রবাসীদের নিয়মিত ভোগান্তিতে পড়তে হচ্ছে। লাগেজ পেতে দীর্ঘ বিলম্ব, লাগেজ ভেঙে চুরি এবং ট্রলি সংকট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

তিনি বলেন, এশিয়ার প্রতিবেশী দেশগুলো উন্নত বিমানবন্দর ব্যবস্থাপনার মাধ্যমে ট্রানজিট সুবিধা বাড়িয়ে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে। অথচ বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারছে না।

মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিবাদের প্রসঙ্গ তুলে সাদিক কায়েম বলেন, তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বিমানবন্দরে নিয়মিত ভোগান্তির শিকার সাধারণ যাত্রীদের পক্ষ নিয়ে কথা বলেছেন। যে সরকার বিমানবন্দরের ট্রলি সমস্যারই সমাধান করতে পারে না, তারা কীভাবে বোয়িং কেনার পরিকল্পনা করে—এমন প্রশ্নও তিনি তুলেছিলেন।

সাদিক কায়েম আরও অভিযোগ করেন, যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করার পরিবর্তে সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে। নাগরিকের অধিকার রক্ষা ও সমস্যার সমাধানের পরিবর্তে বিএনপি সরকার সাধারণ জনগণের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

 


নিরাপদ ভ্রমণের ট্রেনেই বাড়ছে ছিনতাই-ডাকাতি
নিরাপদ ভ্রমণের ট্রেনেই বাড়ছে ছিনতাই-ডাকাতি

নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অন্যতম মাধ্যম ট্রেন। তবে সেই ট্রেনেই সাম্প্রতিক সময়ে বাড়ছে নানা ধরনের অপরাধ। আন্তঃনগর ও মেইল ট্রেনে যাত্রীবেশে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যাত্রীদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে। মূল্যবান জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা যাত্রীদের ওপর...

১১ ঘন্টা আগে


সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম বদলি
সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম বদলি

সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) এক অফিস আদেশে তাকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়।বৃহস্পতিবার ( 2 অক্টোবর) জারি করা ওই অফিস আদেশে বলা হয়েছে, কাজের স্বার্থে ও

১ দিন আগে


পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা আওয়ামী লীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা আওয়ামী লীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আবু ছিদ্দিককে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom