আলাস্কায় সামরিক রাডার স্টেশনের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি প্রত্যন্ত সামরিক রাডার স্থাপনার কাছে যাত্রীবাহী চার্টার বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আট আরোহীর সবাই নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তির আওতায় প্রয়োজনীয় পরিষেবা প্রদানের কাজে নিয়োজিত ছিল। খবর বার্তা সংস্থা এপির।
মার্কিন সামরিক বাহিনীর আলাস্কান কমান্ড ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বেসরকারি চার্টার কোম্পানি ‘সিকিউরিটি এভিয়েশন’ পরিচালিত দ্বি-ইঞ্জিনের ‘সেসনা ৪৪১’ বিমানটি অ্যাঙ্করেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
বিমানটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। অ্যাঙ্করেজ থেকে প্রায় ৪৫০ মাইল পশ্চিমে অবস্থিত কেপ নিউয়েনহ্যাম সামরিক রাডার সেন্টারে অবতরণের চেষ্টা করার সময় রানওয়ের কাছেই বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর আলাস্কান কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিকূল এলাকায় দায়িত্ব পালনরত কর্মীদের হারিয়ে তারা শোকাহত। নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা করাই বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার।
কেপ নিউয়েনহ্যাম রাডার স্টেশনটি প্যাসিফিক এয়ার ফোর্সের অধীনে পরিচালিত সামরিক নজরদারি নেটওয়ার্কের একটি অংশ। দূরবর্তী সীমান্ত এলাকা ও আকাশপথের নিরাপত্তা পর্যবেক্ষণে এই স্থাপনা ব্যবহৃত হয়।
বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
১৯ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
১ দিন আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
২ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
