‘আমেরিকা মুক্ত’ ভবিষ্যতের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পারস্য উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, এই অঞ্চলের ভবিষ্যৎ হবে “আমেরিকা মুক্ত” এবং বিদেশি শক্তির প্রভাবমুক্ত।
তিনি দাবি করেন, বাইরের শক্তির উপস্থিতি ও প্রভাবই এই অঞ্চলের শান্তি ও উন্নয়নের প্রধান বাধা। তার মতে, পারস্য উপসাগরীয় দেশগুলো যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে নিজেদের সম্পদ ও কৌশলগত অবস্থান ব্যবহার করেই তারা সমৃদ্ধি অর্জন করতে পারবে।
খামেনি বলেন, ভবিষ্যতে এই অঞ্চল কেবল নিজস্ব জনগণের অগ্রগতি, স্বাচ্ছন্দ্য ও উন্নয়নের জন্য কাজ করবে—এমন একটি বাস্তবতা গড়ে উঠবে, যেখানে বিদেশি নির্ভরতা থাকবে না।
তিনি আরও উল্লেখ করেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়লে নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার হবে এবং দীর্ঘমেয়াদে তা জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য ইরানের দীর্ঘদিনের আঞ্চলিক কৌশলগত অবস্থানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ, যেখানে বিদেশি প্রভাব হ্রাস এবং আঞ্চলিক স্বনির্ভরতার ধারণাকে গুরুত্ব দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...
৯ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...
১২ ঘন্টা আগে
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন
১২ ঘন্টা আগে
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...
১৭ ঘন্টা আগে
