আন্তর্জাতিক

আমিরাতের আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত, ফুজাইরাহতে তেল স্থাপনায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


আমিরাতের আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত, ফুজাইরাহতে তেল স্থাপনায় আগুন

ছবি: সংগৃহীত


সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে এসব হামলা ঠেকাতে কাজ করছে এবং অধিকাংশ লক্ষ্যবস্তু ভূপাতিত করা হয়েছে।

তবে হামলার প্রভাব হিসেবে ফুজাইরাহ আমিরাতে একটি তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া অফিস জানায়, একটি ড্রোন আঘাত হানার পর সেখানে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, এ হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...

১৯ ঘন্টা আগে


১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর

১ দিন আগে


হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত

হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...

২ দিন আগে


হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom