রাজনীতি

‘আমিরে জামায়াত রাজনীতির ধারা বদলে দিচ্ছেন’—ফেসবুক পোস্টে ড. হাফিজুর রহমান

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘আমিরে জামায়াত রাজনীতির ধারা বদলে দিচ্ছেন’—ফেসবুক পোস্টে ড. হাফিজুর রহমান

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দুর্যোগকবলিত মানুষের পাশে সরাসরি উপস্থিত হওয়াকে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন জামায়াত নেতা এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সম্ভাব্য মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, ডা. শফিকুর রহমানের মাঠপর্যায়ের সক্রিয় উপস্থিতি দেশের রাজনীতিতে নতুন ধরনের মানদণ্ড তৈরি করছে।

ড. হাফিজুর রহমান লেখেন, “আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতিটাই পরিবর্তন করে দিচ্ছেন। কোথাও কোনো মানবিক দুর্যোগে তিনি যেভাবে সবার আগে ছুটে যান, বিশেষত গত পরশু যেভাবে চট্টগ্রামে গেঞ্জি পরে পানিতে নেমে গেছেন, তাতে সত্যিই রাজনীতিবিদদের জীবন কঠিন হয়ে যাচ্ছে।”

তার ভাষ্য, এখন জনপ্রতিনিধি বা সম্ভাব্য প্রার্থীদের জনগণ থেকে দূরে থাকার সুযোগ কমে এসেছে। তিনি লিখেছেন, “অন্য যেকোনো দল, এমনকি জামায়াতের মধ্যেও যারা নির্বাচিত প্রতিনিধি বা প্রার্থী, তারা ভাবসাব ধরে রেখে রাজনীতি করবে আর গণমানুষকে উপেক্ষা করবে-সেই সুযোগ আর নেই।”

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, একজন দলীয় আমির মাঠে নেমে কাজ করলে জনগণের প্রত্যাশাও বেড়ে যায়। তার মতে, এতে রাজনৈতিক নেতৃত্বের ওপর দায়িত্ব ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পায়।

ড. হাফিজুর রহমান দাবি করেন, চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের উপস্থিতির পর দুর্গত এলাকায় সরকারি তৎপরতাও বেড়েছে। তিনি লেখেন, “আমিরে জামায়াত চট্টগ্রামে যাওয়ার পর সবারই টনক নড়েছে। চট্টগ্রামসহ দুর্গত জেলাগুলোতে সহায়তা ও সমন্বয় বেড়েছে। পুরো রাষ্ট্রযন্ত্র সক্রিয় হয়েছে।”

স্ট্যাটাসের শেষাংশে তিনি মন্তব্য করেন, বিরোধী দলে থেকেও জনগণের পাশে থেকে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করা সম্ভব। তার দাবি, “রাজনীতিকে গণসেবায় রূপান্তরের কারিগর হয়ে থাকবেন আমাদের আমিরে জামায়াত।”

ড. হাফিজুর রহমানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১৩ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১৪ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২২ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom