রাজনীতি

আমরা দলীয় কর্মীদের পেট ভরার জন্য নয়, সকল মানুষের মুক্তির জন্য রাজনীতি করি: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


আমরা দলীয় কর্মীদের পেট ভরার জন্য নয়, সকল মানুষের মুক্তির জন্য রাজনীতি করি: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা খাবারের জন্য রাজনীতি করি না, দলীয় কর্মীদের পেট ভরানোর জন্যও নয়। বরং এ দেশের অভাবী, দুঃখী মানুষের মুখে একটু খাবার তুলে দেওয়া এবং গায়ে একটু কাপড় দিতে পারাই আমাদের রাজনীতির লক্ষ্য। এই মজলুম জাতিকে একটুখানি মুক্তির স্বাদ দেওয়াই আমাদের ভিশন ও সংগ্রাম-ইনশাআল্লাহ।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের ভাই-বোনদের কখনো স্বস্তিতে এক জায়গায় স্থির থাকতে দেওয়া হয়নি। একটি দল হিসেবে আমরা কতটা মজলুম ছিলাম, তা আপনারা জানেন। এই অঞ্চলে আমাদের বোনদের দফায় দফায় গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নিয়ে অপমান ও নির্যাতন করা হয়েছে।”

তিনি বলেন, “আজ মায়েরা ন্যায়ের পক্ষে, সত্য ও মানবতার পক্ষে আল্লাহর দীনের আহ্বান নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন। কিন্তু কিছু লোক তা সহ্য করতে পারে না। তারা মায়েদের অপমান করছে, বিরক্ত করছে, এমনকি কোথাও কোথাও গায়ে হাত তুলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই-কোনো কিছুর বিনিময়ে আমরা মায়েদের সম্মান ক্ষুণ্ন হতে দেব না।”

নদী খনন ও উন্নয়ন প্রসঙ্গে আমীরে জামায়াত বলেন, “পদ্মা-গড়াই নদী খনন না করায় আজ যেন মরুভূমিতে পরিণত হয়েছে। প্রতি বছর নদী খননের বাজেট থাকলেও সেই টাকা পেটে চলে যায়, নদী আর খনন হয় না। গত ৫৪ বছরে উন্নয়নের নামে ক্ষমতায় যারা এসেছে, কমবেশি সবাই একই কাজ করেছে। দেশ সবার-এ দেশ সবাই মিলে রক্ষা করতে হবে।”

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জামায়াতের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দিয়েছিলাম এবং তা বাস্তবায়ন করেছি। অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা হয়নি। হাজার হাজার মামলা দায়েরের রাজনীতি আমরা করিনি।”

৫ আগস্টের পর পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “মামলা বাণিজ্য শুরু হয়েছে, দখলদারি ও চাঁদাবাজি বেড়েছে। আমরা বলতে চাই-সংসারে অভাবের কারণে কেউ যদি এসব করে থাকেন, তাহলে সেখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তা আমরা ভাগাভাগি করতে রাজি আছি, কিন্তু চাঁদাবাজি করবেন না।”

মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নারী ও পুরুষ সম্মানের সঙ্গে কাজ পাবে। বিশেষ করে যুবক-যুবতীরা তাদের শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

দেশের সংকট নিরসনে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা তিনটি জায়গায় কাজ করবো-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং চাঁদাবাজিতে জড়িতদের ভালো কাজ দিয়ে বুকে টেনে নেওয়া। আল্লাহর সাহায্যে এই তিনটি কাজ করতে পারলে এক বছরের মধ্যেই মানুষ দৃশ্যমান পরিবর্তন দেখবে।”

কুষ্টিয়া অঞ্চলের শিল্পকারখানার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কুষ্টিয়া চিনিকল আজ বন্ধ। একের পর এক শিল্পপ্রতিষ্ঠানে তালা ঝুলছে। জামায়াতের সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকাকালে ঘোষণা দিয়েছিলেন-কোনো সরকারি কলকারখানায় তালা ঝুলবে না। তিনি বন্ধ কারখানাগুলো চালু করে মাত্র আড়াই বছরে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন।”

ডা. শফিকুর রহমান দৃঢ়তার সঙ্গে বলেন, “বাংলাদেশের জনগণ যদি আমাদের সুযোগ দেয়, তবে সব সেক্টরে বিপ্লব ঘটবে।”

বক্তব্যের শুরুতে তিনি সদ্য ইন্তেকাল করা কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম ও বিশিষ্ট আলেম ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনা করেন।

শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে তিনি বলেন, “আবরার আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল-এটাই ছিল তার অপরাধ। চব্বিশের ছাত্র-জনতার দ্রোহ প্রমাণ করেছে, বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।”

তিনি বলেন, “দাঁড়িপাল্লা হচ্ছে ১১ দলীয় ঐক্যের প্রতীক, ইনসাফের প্রতীক। অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারেনি, তাই তাকে গুম করা হয়েছিল। আজ পাল্লা মুক্ত-আলহামদুলিল্লাহ। পাল্লার বিজয় হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

নারীদের ভূমিকার কথা উল্লেখ করে আমীরে জামায়াত বলেন, “মায়েরা আজ বস্তাপচা রাজনীতি আর দেখতে চায় না। পাল্লার বিজয়ে তাদের প্রত্যাশা পূরণ হবে এবং মায়েদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে।”


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৩ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

৩ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৪ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom