আন্দোলনের মধ্যেই মোদি মন্ত্রিসভা ছাড়লেন প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নীট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলার সময় তার এ পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
শুক্রবার (২৪ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন রবনীত সিং বিট্টু। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক কার্যক্রমে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
রাষ্ট্রপতি ভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী রবনীত সিং বিট্টুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এর আগে গত ২১ জুন রাজ্যসভার সদস্য হিসেবে বিট্টুর মেয়াদ শেষ হয়। একই কারণে কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানও গত ২৩ জুন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার পর তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়নি।
তিনবারের লোকসভার সদস্য রবনীত সিং বিট্টু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি পাঞ্জাবের রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে চান।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি লুধিয়ানা (সেন্ট্রাল) আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুসংহত করার লক্ষ্যেই তাকে পাঞ্জাবে সক্রিয় করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজ্যসভায় যাওয়ার আগে রবনীত সিং বিট্টু একবার আনন্দপুর সাহিব এবং দুইবার লুধিয়ানা লোকসভা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, মেডিকেল ভর্তি পরীক্ষা (নীট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রায় এক মাস ধরে ভারতের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৬ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
৮ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
৮ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
২১ ঘন্টা আগে
