বানিজ্য

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, আউন্সপ্রতি ৩৯০০ ডলার অতিক্রম

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, আউন্সপ্রতি ৩৯০০ ডলার অতিক্রম

বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা দিয়েছে। এর ফলে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৩,৯০০ মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৩,৯২৯.৯১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার মূল্য ১.২ শতাংশ বেড়েছে, যা ৩,৯৫৪.৭০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশেষজ্ঞরা এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধানত তিনটি কারণের কথা উল্লেখ করেছেন: ইয়েনের দুর্বলতা, মার্কিন সরকারের অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা। এই কারণগুলোর সম্মিলিত প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা হঠাৎ বেড়ে গেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, "জাপানের এলডিপি নির্বাচনের পর ইয়েনের দুর্বলতা বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরিয়েছে, যার ফলে অনেকে নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। অন্যদিকে মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা দেশটির অর্থনীতি এবং জিডিপি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে স্বর্ণ বর্তমানে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদে পরিণত হয়েছে।"

ওয়াটারার আরও জানান, চলতি মাসে ফেড যদি পুনরায় সুদের হার হ্রাস করে, তাহলে স্বর্ণের চাহিদা আরও বাড়বে। কম সুদের পরিবেশে স্বর্ণই সবচেয়ে লাভজনক বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়।

জাপানে নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি অচলাবস্থা দীর্ঘায়িত হচ্ছে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না, তবে প্রশাসন ফেডারেল কর্মীদের ছাঁটাই শুরু করতে পারে।

গত শুক্রবার ফেড গভর্নর স্টিফেন মিরান ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতি সম্পর্কে মন্তব্য করার সময় আক্রমণাত্মকভাবে সুদের হার কমানোর পক্ষে আবারও মত দেন।

২০২৪ সালে স্বর্ণের দাম ২৭ শতাংশ বৃদ্ধির পর চলতি বছর এখন পর্যন্ত এর দাম প্রায় ৪৯ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি স্বর্ণ ক্রয়, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) চাহিদা বৃদ্ধি, ডলারের দুর্বলতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা এই বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

গত মাসে ফেড সুদের হার এক-চতুর্থাংশ কমানোর পর থেকেই স্বর্ণের বাজার আরও চাঙ্গা হয়েছে। ফেড ইঙ্গিত দিয়েছে যে, বছরের বাকি সময়েও তারা ঋণের খরচ কমিয়ে আনবে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার প্রায় নিশ্চিত যে ফেড অক্টোবর ও ডিসেম্বরে আরও দুবার ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমাবে—এর সম্ভাবনা যথাক্রমে ৯৫ ও ৮৩ শতাংশ।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সুদের হার কমার সময়ে স্বর্ণ বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে কাজ করে। চলতি বছরের মার্চে স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৩,০০০ ডলার অতিক্রম করে, আর সেপ্টেম্বরে তা ৩,৭০০ ডলার ছাড়িয়ে যায়। ফলে ৩,৯০০ ডলারে পৌঁছানো ছিল কেবল সময়ের অপেক্ষা।

অন্য মূল্যবান ধাতুগুলোর দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। সোমবার স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৮.৫৩ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ১.২ শতাংশ বেড়ে ১,৬২৩.৮৮ ডলার এবং প্যালাডিয়াম ১,২৭৫.৬৫ ডলারে পৌঁছেছে।


টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...

১ দিন আগে


এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক

২ দিন আগে


রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ

রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...

৪ দিন আগে


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom