আন্তর্জাতিক

আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন সরকার তারেক রহমানের শপথ

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন সরকার তারেক রহমানের শপথ

ছবি: সংগৃহীত


গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৭ মাস পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একই দিনে শপথ নেন তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।

নতুন সরকারের শপথগ্রহণকে ঘিরে দেশীয় রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে- ‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নির্ণায়ক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) লিখেছে- ‘নির্বাচনে তার দলের নিরঙ্কুশ জয়ের পর শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর পুত্র। একইসঙ্গে গত ৩৫ বছরের মধ্যে তিনি বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী-এ বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়।

জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে শিরোনাম করেছে- ‘নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’। তারা বিএনপির বিজয়কে ‘সহজ জয়’ হিসেবে বর্ণনা করেছে এবং নির্বাচনের ফলাফলকে দেশের রাজনৈতিক পালাবদলের প্রতিফলন হিসেবে দেখিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে লিখেছে- ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান’। প্রতিবেদনে নতুন সরকারের সামনে অর্থনীতি, নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন লিখেছে- ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমান’। তারা প্রতিবেদনে উল্লেখ করেছে, দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী হিসেবে পরিচিত তারেক রহমান এবার সরাসরি রাষ্ট্রীয় নেতৃত্বে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য হিন্দু শিরোনাম করেছে- ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। এছাড়া ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে- ‘বিএনপির ভূমিধস জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। তারা একে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা হিসেবে বর্ণনা করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও পরিবর্তনের পর অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতার পালাবদল শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আঞ্চলিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে। নতুন সরকারের নীতি ও কৌশল এখন দেশি-বিদেশি মহলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...

৪ ঘন্টা আগে


একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...

১ দিন আগে


ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের

ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...

১ দিন আগে


‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom