আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যুক্ত ছিল না: বিএনপি প্রার্থী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা-এমন রাজনীতি বিএনপি কখনোই চায় না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে বহু রাজনৈতিক দল থাকবে, ভিন্নমত ও সমালোচনার সুযোগ থাকবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, “বিএনপি কখনো বিরাজনীতিকরণের রাজনীতি করে না। আমরা এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাই, যেখানে নানা মত, নানা পথ ও নানা রাজনৈতিক দল থাকবে। সবকিছু গ্রহণ করেই বিএনপি সামনে এগিয়ে যেতে চায়।”
তিনি বলেন, “আপনারা জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছিল, তাতে বিএনপি যোগ দেয়নি। সে কারণে একটি দল আমাদের আওয়ামী লীগ ও ভারতের দালাল বলেছিল। অথচ বিএনপি আন্দোলনে না যাওয়ার পরও অন্তর্বর্তী সরকার তাদের ক্ষমতা প্রয়োগ করে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে এস এম জিলানী বলেন, “আমি এর আগেও এই আসন থেকে দুইবার নির্বাচন করেছি। কিন্তু তখন ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার কোনো পরিবেশ ছিল না। এখন একটি পরিবর্তিত পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই পরিবেশের মধ্য দিয়েই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন, তাকে ভোট দেবেন। আমি আপনাদের কাছে কোনো দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না। আমি আপনাদের সেবক হয়ে পাশে থাকতে চাই। আপনারা একবার আমাকে সুযোগ দিলে, নির্বাচিত হয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেই এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেব।”
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে সর্বপ্রথম মাদক নির্মূলে কাজ করব। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৬ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৬ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৭ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৮ ঘন্টা আগে
