রাজনীতি

আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ দিন আগে


আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই

ছবি: সংগৃহীত


সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রাখা এবং সহিংসতা বর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, কেউ কেউ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। আবার পশ্চিমা দেশগুলো বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে দলটির ওপর নিষেধাজ্ঞা বা কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে অবস্থান নিতে পারে বলে আলোচনা রয়েছে। এ বিষয়ে ইইউর অবস্থান কী?

জবাবে মাইকেল মিলার বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। এ বিষয়ে তিনি যা বলবেন, তা তাঁর ব্যক্তিগত মতামত।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া পদক্ষেপ এবং এখনো যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো ইইউ পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশ স্থিতিশীল থাকুক। আর স্থিতিশীলতার অর্থ হলো ন্যায়বিচার নিশ্চিত করা।

মাইকেল মিলার আরও বলেন, অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এর অর্থ হলো আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। একই সঙ্গে বর্তমান সময়ে সহিংসতা বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা দেখানো প্রয়োজন।

সংস্কার কার্যক্রম নিয়ে ইইউর ভূমিকা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে বিভিন্ন সংস্কার কমিশনের সঙ্গে কাজ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেসব কমিশনে অনেক ভালো প্রস্তাব ও ধারণা ছিল। এখনো যারা সরকারে রয়েছেন, তাঁদের সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় ইইউ, যাতে ভালো উদ্যোগগুলো বাস্তবায়িত হতে পারে।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা আরেক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কতটা বিস্তৃত হবে, তা নির্ধারণের ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা চাপের মুখে পড়লে বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরের সঙ্গে আলোচনায় উঠে আসে। বিষয়টি তাদের প্রতিদিনের পর্যবেক্ষণের অংশ।


নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের

২ ঘন্টা আগে


ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...

২২ ঘন্টা আগে


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ দিন আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom