‘আওয়ামী লীগের পথ অনুসরণ করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে’—জামায়াত নেতা মুজিবুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনধারা অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, জনগণ স্বৈরাচারের বিরুদ্ধে রায় দিয়েছে, সেই প্রত্যাশা উপেক্ষা করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে তাকেও জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে।
বিস্তারিত:
বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রধান ফটকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণমিছিল ও ১১ দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, বর্তমান সরকার অতীতের নির্যাতনের অভিজ্ঞতা ভুলে গিয়ে আওয়ামী লীগের শাসনধারার অনুসরণ শুরু করেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, জনগণ এসব মেনে নেবে না।
মুজিবুর রহমান বলেন, জনগণ পরিবর্তন, সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশায় গণভোটে মত দিয়েছে। সেই রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, আত্মত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ের পথ শিখেছে। শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের অবদান বৃথা যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
চাঁদাবাজি, দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, এসব অপশক্তির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও তীব্র করা হবে।
সরকারের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, মেধার পরিবর্তে দলীয় বিবেচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা প্রশাসনিক নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে দাবি করেন তিনি।
রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আমির নূমায়ন আলী মাস্টার, গোদাগাড়ী পৌর আমির আনারুল ইসলাম, পৌর সেক্রেটারি শওকত আলী, এনসিপির উপজেলা আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া এবং এলডিপির রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ প্রমুখ।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
৬ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
